শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে ৫ ফুট লম্বা ‘শঙ্খিনী সাপ’ উদ্ধার এবং লাউয়াছড়া উদ্যানে অবমুক্ত

সিলেট নিউজ ডেস্ক / ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

Manual5 Ad Code

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গল শহরের পূর্বাশা আবাসিক এলাকা থেকে একটি শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি প্রায় ৫ ফুট লম্বা।
বুধবার (১৯ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল পৌর শহরের পূর্বাশা আবাসিক এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, শহরের পূর্বাশা এলাকার স্থানীয় একজন বাসিন্দার বাসার উঠানে একটি অপরিচিত সাপ ঢুকে পড়ে এবং সাপটি দেখে লোকজন আতঙ্কিত হয়ে পরে। দুপুরে আমার কাছে এমন একটি ফোনকল আসে। খবর পেয়ে আমি বন বিভাগের এফ জি সুব্রত সরকারকে সাথে নিয়ে সাপটি উদ্ধার করে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগে হস্তান্তর করি। তিনি বলেন প্রাণীটি হয়তো খাবারের সন্ধানে ওই বাড়িতে ঢুকে পড়েছিল।

Manual5 Ad Code

এ বিষয়ে জানতে চাইলে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল জানান, বুধবার দুপুরে শঙ্খিনী সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

Manual4 Ad Code

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) রেড লিস্ট গ্রন্থে সাপটিকে বিপন্ন ঘোষণা করা হয়েছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী এই সাপটি সংরক্ষিত। তাই এটি আটক, হত্যা বা এর কোনো ক্ষতি করা আইনত দণ্ডনীয় অপরাধ।

উল্লেখ্য, বাংলাদেশের পরিবেশ উপযোগী অন্যতম সুন্দর সাপ শঙ্খিনী। যারা সাপ সম্পর্কে ধারণা রাখেন শান্ত স্বভাবের কারণে তাদের কাছে এটি বেশ প্রিয়। অতি সুন্দর ও চমৎকার রঙে সজ্জিত এই সাপের মাথা আকারে বেশ বড়, সারা শরীরজুড়ে কালো ও হলুদ ডোরা। সর্বোচ্চ দৈর্ঘ্য হতে পারে ৬ থেকে ৭ ফুট।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code