শিরোনাম
নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই” সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র তাড়াইলে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি ছাতকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত কাইফে আহমদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়ার উদ্যোগ ঢাকায় নাঙ্গলকোটবাসীর মিলনমেলা ও গুণীজন সম্মাননা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গাজীপুরের টঙ্গীতে দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু

Coder Boss / ৩৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩

Manual3 Ad Code

আজহারুল ইসলাম জনি, (গাজীপুর প্রতিনিধি): গাজীপুরের টঙ্গীতে দেয়াল চাপায় তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে তিন শ্রমিক নিহত হয়। নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কড়াইকান্দি গ্রামের আলিফ হোসেনের ছেলে বকুল (৩৫), একই এলাকার নর্দানগর গ্রামের আকন্দ মিয়ার ছেলে সুলতান (৫০) ও টঙ্গীর গোপালপুর এলাকার ধনুমিয়ার ছেলে সবুজ (৩৫)।
এ ঘটনায় নয়ন (২৫) ও মাহাতাব (৩০) নামে আরও দুই শ্রমিক সাহ আরও বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মাহাতাবের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

Manual2 Ad Code

এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল থেকে টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় জিনু মার্কেট এলাকায় সোনারগাঁও রোডে সিটি কর্পোরেশনের ড্রেনের কাজ করছিলেন প্রায় ৩০ জন শ্রমিক। সন্ধ্যায় নির্মাণ কাজ চলাকালীন সময়ে পার্শ্ববর্তী একটি প্লটের সীমানা প্রাচীর ধসে পড়লে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন শ্রমিক আহত হয়।

এই ঘটনায়, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

Manual5 Ad Code

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান বলেন, দেয়াল ধসে তিনজনের মৃত্যু হয়েছে। দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। আমাদের উদ্ধারকাজ এখনো চলছে।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code