শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অপপ্রচারে প্রতিবাদ সমাবেশ

জাকির হোসেন / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

Manual8 Ad Code

জাকির হোসেন, বানারীপাড়া প্রতিনিধি:

Manual2 Ad Code

বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহমেদ সুমন হাওলাদার ও সদস্য সচিব মিজান ফকিরের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির দলীয় কার্যালয়ে পৌর বিএনপির আহবায়ক আহসান কবির নান্না হাওলাদারের সভাপতিত্বে ২৮ আগষ্ট সোমবার বিকাল ৪টায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায়
নেতাকর্মীরা প্রতিবাদে ফেটে পড়ে। যার হাত ধরে বানারীপাড়া উপজেলা যুবদল সক্রিয় ও শক্তিশালী সেই আহবায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে মনগড়া কথা কোন নেতা কর্মীরাই মেনে নিতে পারতেছে না।
যুবদলের নেতৃবৃন্দ বলেন সরফুদ্দিন সান্টু ভাইয়ের সু-পরামর্শে বরিশাল জেলা যুবদলের নির্দেশে বাইশারী ইউনিয়ন যুবদলে আহবায়ক কমিটি ঘোষনা করলে ওই এলাকার একজন নেশাখোর মাতাল কয়েকটি শিশুকে জড়ো করে রাস্তায় আপত্তিকর স্লোগান দেয়।যার প্রতিবাদে উপজেলা যুবদলের নেতৃবৃন্দ মাতাল মিজান ঢ়াড়ীকে দল থেকে বহিস্কারের দাবী জানান।এসময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আঃ সালাম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ফারুক মল্লিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফখরুল সিদ্দিকী সম্রাট তালুকদার,যুবদল নেতা সহিদুল ইসলাম,গ্রাম ডাক্তার মোঃ মহসিন,মজিবুল হক,মোঃ মনির হোসেন,ওয়াসিম মৃধা প্রমুখ। উপজেলা যুবদলের সদস্য পাবেল হাওলাদার ও মাকসুদুর রহমান ডালিমের সঞ্চলনায় প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোফায়েল আহমেদ তপন,বিএনপি নেতা মোশারফ হাওলাদার সহ যুবদলের নেতৃবৃন্দ। সকলের দাবী তাদের নেতাদের বিরুদ্ধে এমন মিথ্যা প্রবাকান্ডা বানারীপাড়ার মাটিতে সহ্য করা হবে না। সকল সংগঠনের নেতৃবৃন্দ একত্বা ঘোষনা করে বলেন অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করতে শীর্ষ নেতৃবৃন্দদের সাথে আলোচনা করে অতি শীঘ্রই ব্যবস্থা গ্রহন করা হবে। প্রসংগত বানারীপাড়া উপজেলা যুবদলের দায়িত্বভার যেদিন থেকে আহবায়ক সাব্বির আহমেদ সুমন হাওলাদার ও সদস্য সচিব মিজান ফকিরের উপর ন্যাস্ত হয় সেদিন থেকে বানারীপাড়া যুবদল নেতৃবৃন্দ শক্তিশালী ও সক্রিয়। সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী নিয়ে যুবদল সকল প্রোগামে অংশগ্রহন করে। নেতারা বলেন বানারীপাড়ায় কোন বেয়াদবী সহ্য করা হবে না।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code