শিরোনাম
সিলেট-জগন্নাথপুর সড়কের মিরপুরে ঝুঁকিপূর্ণ ব্রীজ: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা রাধারমণ দত্তের প্রয়াণ তিথি উপলক্ষে জন্মভূমি কেশবপুর সমাধি মন্দিরে ধামাইল গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে বিএনপির সমাবেশে সরফরাজ সরফুর কড়া হুঁশিয়ারি জগন্নাথপুরে যুবলীগ নেতা সাজ্জাদ খান আটক ছাতকে ফেইসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মামলা,তদন্তে সিআইডি জগন্নাথপুরে ১১ দিন ধরে বন্ধ প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলের দুধ ও বিস্কুট সরবরাহ ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ঘাটাইল পৌরসভার নামীয় জমি (২২১ শতক) ক্রয় সংক্রান্ত জালিয়াতির বিরুদ্ধে অভিযোগ ও মানববন্ধন

মশিউর রহমান / ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

Manual4 Ad Code

মোঃ মশিউর রহমানঃ

Manual8 Ad Code

টাংগাইল জেলার ঘাটাইল পৌরসভার নামীয় জমি ২২১ শতক বর্তমান মেয়র আব্দুল রশিদ শামীম কাউন্সিলর এবং হিসাবরক্ষণ কর্মকর্তা হেলাল কর্তৃক যোগসাজশে বেআইনিভাবে নিজেদের নামে দলিলকরনের বিরুদ্ধে পৌরসভার জমি পৌরসভার নামে ফিরিয়ে দেওয়ার দাবিতে ১১ নভেম্বর, ২০২৩ ইং শনিবার সকাল ১১ ঘটিকায় ঘাটাইল বাসস্ট্যান্ড চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এখানে সবাই যোগদান করে পৌরবাসীর স্বার্থে দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করে ঐক্য গড়ে তুলেন ।
ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র শহীদুজ্জামান ঘাটাইল পৌরসভার নামীয় জমি ক্রয় সংক্রান্ত জালিয়াতির বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, তিনি (শহীদুজ্জামান) দায়িত্বে থাকাকালীন ২০২০ সালে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য ঘাটাইল পৌরসভার অনুকূলে ঘাটাইল থানাধীন জামুরিয়া মৌজার ২২১ শতবা জায়গা বায়নাপত্র দলিল (রেজিস্ট্রিমূলে) করি। কিন্তু জমি সঙ্ক্রান্ত একটি মামলা থাকা অবস্থায় (যাহা বর্তমানে নিষ্পত্তি) কর্তৃপক্ষ দলিল করতে নিষেধ করেন। যে কারণে দলিল করা সম্ভব হয়নি। বর্তমানে জমির মূল্য তিনগুণ বৃদ্ধি পাওয়ায় জমির মালিকদের মিথ্যা চাপ প্রয়োগ করে অন্যত্র জমি বিক্রি করতে পারবে না বলে বর্তমান পৌর মেয়র, কাউন্সিলর ০৮নং ওয়ার্ড এবং পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তার যোগসাযোসে পৌরসভার কোন রকম রেজুলেশন বা সিদ্ধান্ত ব্যতীত ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে উক্ত জমি ০৮নং কাউন্সিলর শাহাদত হোসেন শামীম এর নামে গত ৩০ অক্টোবর, ২০২৩ইং সোমবার অফেরতযোগ্য পাওয়ার অফ এ্যাটর্নি দলিল করেন। বর্তমান মেয়র ও বিএনপি সমর্থিত কাউন্সিলর শাহাদত হোসেন শামীম এর নামে মেয়রের ছেলে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হত্যার পরিকল্পনাকারী আব্দুস ছালাম পিন্টু মুক্তি পরিষদের ঘাটাইল উপজেলার আহ্বায়ক রফিকুল ইসলাম এর একাউন্ট থেকে টাকা উত্তোলন করে দলিল সম্পন্ন করেন। এই জমি ব্যক্তি মালিকানায় চলে গেলে পৌরবাসীর ভোগান্তির শেষ থাকবে না।পৌরসভার কাউন্সিলরগণ খাটাইল পৌরসভার (বায়নাপত্র মূলে) নামীর জমি ক্রয় সাত জামিয়াতির (পাওয়ার জ এ্যাটর্নি দলিল) বাতিল পূর্বক ঘাটাইল পৌরসভার নামে দলিল করণ প্রসঙ্গে অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ঘাটাইল পৌরসভার গত পরিষদ ২০২০ সালে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য ঘাটাইল পৌরসভার অনুকূলে খাটাইল থানাধীন জী মৌজায় ২২১ শতক জায়গা বায়নাপত্র দলিল (রেজিস্ট্রিমূলে) করা হয়। কিন্তু জমি সঙ্ক্রান্ত একটি মামলা থাকা অবস্থায় (যাহা বর্তমানে নিষ্পত্তি) কর্তৃপক্ষ দলিল করতে নিষেধ করেন। যে কারণে দলিল করা হয়নি। বর্তমানে জমির মূল্য তিনগুণ বৃদ্ধি পাওয়ায় জমির মালিকদের মিথ্যা চাপ প্রয়ো করে অন্যত্র জমি বিক্রি করতে পারবে না বলে বর্তমান পৌর কাউন্সিলর ৮নং ওয়ার্ড এবং পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তার যোগসাযোসে পৌরসভার কোন রকম রেজুলেশন ব্যাতিত ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে উক্ত জমি ৩৮নং কাউন্সিলর শাহাদত হোসেন শামীম এ নামে গত ৩০/১০/২০২৩ইং (দলিল নং- ৯৩৯১) অফেরতযোগ্য পাওয়ার অফ এ্যাটর্নি দ= করেন। যাহা পৌরসভার স্বার্থ পরিপন্থ। আমরা নিম্নস্বাক্ষরকারীগণ অপ্রত্যাহারযোগ্য পাওয়ার জন এ্যাটর্নি বাতিল পূর্বক পৌরসভা কর্তৃক রেজিস্ট্রিকৃত বায়নাপত্র দলিল নং- ৩৮৭৯ দলিলমূলে পৌরসভার নামে রেজিস্ট্রি করার জন্য জেলা প্রশাসক বরাবর অনুমতি প্রার্থনা করে এবং এর সঙ্গে পৌর বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানায়।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code