শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কিশোরগঞ্জ-৩ আসনে ৬ষ্ট বারের মতো সংসদ সদস্য হলেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু

Coder Boss / ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

Manual1 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ তাড়াইল-করিমগঞ্জ আসনে ভোটার উপস্থিতি কম হলেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন করতে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা ছিলেন সতর্ক অবস্থানে। যদিও ছোটখাট কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তির্পর্ণ ভাবেই অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী জাপা মহাসচিব ও বর্তমান এমপি অ্যাডভোকেট মজিবুল হক চুন্নু। তিনি পেয়েছেন ৫৭ হাজার ৫৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রধানমন্ত্রীর সাবেক এডিসি মেজর (অব.) নাসিমুল হক। তিনি পেয়েছেন ৪২ হাজার ২৩৫ ভোট।

এ আসনের ১৮ টি ইউনিয়নে তাড়াইল-করিমগঞ্জ দুই উপজেলায় ৪ লাখ ১৩ হাজার ৬৫৩ জন ভোটার ছিল। ভোটারদের মধ্যে পুরুষ ২ লাখ ১২ হাজার ২০০ এবং নারী ভোটার ২ লাখ ১ হাজার ৪৫০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ছিল ৩ জন।

Manual6 Ad Code

উল্লেখ্য, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাড়াইল-করিমগঞ্জ সংসদীয় আসনে ৮ জন প্রার্থী অংশ নিয়েছিল। জাতীয় পার্টির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি (লাঙ্গল), এনপিপি প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম (আম), ইসলামী ঐক্যজোট (আইওজে) প্রার্থী ওমর ফারুক (মিনার), এবং চার স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মো. গোলাম কবির ভূঞা (কেটলি), যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ মাহফুজুল হক হায়দার (ঈগল), মেজর (অব.) মো. নাসিমুল হক (কাঁচি), মো. রুবেল মিয়া (ট্রাক) ও গণতন্ত্রী পার্টির দেলোয়ার হোসেন ভুঁইয়া (কবুতর)।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code