শিরোনাম
হজের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী তাড়াইলে জাতীয় পার্টির আহ্বায়ক চাঁন মিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছেলের দায়ের কূপে পিতা সহ আহত ১০ জন বানারীপাড়ায় সরকারি নিয়ম উপেক্ষা করে ২টায়  মাদ্রাসা ছুটি, শিক্ষার্থীর সংকটে সোনাহার মাদ্রাসা রাজনৈতিক প্রতিহিংসার নোংরা খেলায় বারবার টার্গেট করা হচ্ছে শহীদ জিয়ার আদর্শে গড়া ত্যাগী নেতাকর্মীদের! “আমরা জাতে সবাই বাঙালি এক‍ মতে কিন্তু কাঙালী “ MR Campaign: শ্রীমঙ্গলে এমআর (হাম-রুবেলা) ক্যাম্পেইন প্রশিক্ষণ অনুষ্ঠিত ​বানারীপাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় যুবক অসুস্থঃ ক্ষতিপূরণ চাওয়ায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ মানিকগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

২০০ সাইক্লিং সেঞ্চুরি সম্পন্ন করলেন কুলাউড়ার ‘সুপ্রিয়’

SATYAJIT DAS / ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual7 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৯নং টিলাগাঁও ইউনিয়নের কামালপুর গ্রামের নির্মল কান্তি পাল ও শিপ্রা রানী পালের একমাত্র ছেলে সুপ্রিয় পাল সাধারণ গিয়ার সাইকেল দিয়ে মোট ২০০ সাইক্লিং সেঞ্চুরি সম্পন্ন করেছেন।

সুপ্রিয়ের বয়স এখন ২৪। এই উদ্দ্যোমী তরুণ পঞ্চম শ্রেণিতে পড়াকালীন সময় থেকেই বাইসাইকেলের প্রতি ঝোঁক ছিলো বেশি। সুপ্রিয় সাইক্লিং গ্রুপ সেঞ্চুরিয়ান রাইডার্সের দায়িত্বে রয়েছেন।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১৪ মার্চ) সুপ্রিয় জানান,’ ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকায় বাইসাইকেল চালিয়ে রাইড সম্পন্ন করেছি। আগামীতে বাইসাইকেলে চালিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া ও ৬৪ জেলা ঘুরে দেখার স্বপ্ন রয়েছে’।

তিনি আরও জানান,২০২১ সালের ১৩ই মার্চ বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাতে গিয়ে প্রথম ১০০ কিলোমিটার বাইসাইকেল রাইড সম্পন্ন করেন। পরে আর থেমে থাকেনি তার বাইসাইকেলের প্যাডেল। গত ৮ মার্চ সিলেটের টিলাগড় পয়েন্ট থেকে তামাবিল স্থলবন্দর আসাযাওয়া করে ১০৮ কিলোমিটারের ২০০ তম সেঞ্চুরি সম্পন্ন করেন। এই রাইডে তিনিসহ আরও ১৩ জন সাইক্লিষ্ট ছিলেন।

Manual7 Ad Code

১০৮ কিলোমিটারের ২০০ তম সেঞ্চুরি সম্পন্ন করায় সুপ্রিয় পালের মা আনন্দস্বরে বলেন,মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমার ছেলে মৌলভীবাজার সিলেট জেলা সহ কয়েকটি জেলা উপজেলার দূর দূরান্তে দূর্গম পথে সাইক্লিং করেছে। আমি ও তার বাবা এমনকি পুরো উপজেলাবাসী তাকে নিয়ে অনেক গর্ব বোধ করেন। আমি আমার ছেলে সুপ্রিয় পালের এই সাইক্লিংয়ের জন্য সারাদেশের সকলের সহযোগিতা ও দোয়া/প্রার্থনা কামনা করি৷ সে যেনো সকল দূর্গমতা অতিক্রম করে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে দেশের সাইক্লিংয়ের আরও সুনাম বৃদ্ধি করতে পারে।

সিলেট নিউজ২৪/এসডি.

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code