শিরোনাম
সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র তাড়াইলে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি ছাতকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত কাইফে আহমদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়ার উদ্যোগ ঢাকায় নাঙ্গলকোটবাসীর মিলনমেলা ও গুণীজন সম্মাননা বিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের তোপের মুখে মহিলা শিক্ষক, আতঙ্কে হাজিরা প্রতিষ্ঠানের বাইরেই বদলিজনিত বিদায়ে অশ্রুসিক্ত অনুভূতির ক্যানভাস: প্রিয় স্যারের স্মৃতিচারণে মশিউর জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি, আপন অন্ধ ছেলেও হীরার খনি, শুধু দলীয় লোকদের প্রশংসা নিবেন না
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জরিমানার টাকা জমা দিয়ে পুনরায় অবৈধভাবে পুকুর ভরাট

SATYAJIT DAS / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি:

পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া পুকুর ভরাটের জরিমানার এক লাখ ৭০ হাজার টাকা পরিশোধ করে আবারও পুকুরটি ভরাট শুরু করেছেন সিলেট নগরীর পাঠানটুলা এলাকার মো. আব্দুল হাদী ও সানী উল বারী নামে দুই ব্যক্তি। জরিমানার পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের আদেশ ছিল- একমাসের মধ্যে ভরটা করা পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। কিন্তু তা না করে অভিযুক্ত দুজন একমাসের মধ্যে আবারও পুকুর ভরাট শুরু করেছেন।

Manual6 Ad Code

গত শুক্রবার (১৫ মার্চ) থেকে আবারও পুকুর ভরাট শুরু করেন তারা। প্রথমে রাতে পুকুর ভরাট করলেও বর্তমানে দিনেও পুকুর ভরাটের কাজ চলছে।

এর আগে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) কর্তৃক পুকুর ভরাটের তথ্য প্রদানের প্রেক্ষিতে গত ১৩ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মামুনুর রশিদ ও সিলেট বিভাগীয় কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান আল মামুন বিতর্কিত স্থানটি পরিদর্শন করেন। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯০ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(৫) পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয় কর্তৃক সরেজমিনে পরিদর্শনপূর্বক পুকুর ভরাটের অভিযোগের সত্যতা পাওয়ায় মামলা করা হয়। পরে বিবাদী দুজনকে ১৪ ফেব্রুয়ারি শুনানিতে অংশ নিতে নোটিশ করে পরিবেশ অধিদপ্তর।

Manual8 Ad Code

এরপর বুধবার (১৪ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন পুকুর ভরাটের অভিযোগে মো. আব্দুল হাদী ও সানী উল বারী নামে দুইজনকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা ও এক মাসের মধ্যে ভরাটকৃত পুকুর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে নির্দেশ দেন। তবে জরিমানার টাকা প্রদান করলেও এক মাসের মধ্যে পুকুর পূর্বের অবস্থায় ফিরিয়ে না এনে আবার ভরাট শুরু করেন তারা। এ ব্যাপারে পুকুর ভরাটকারী মো. আব্দুল হাদী বলেন,‘আমরা জরিমানার টাকা দিয়েছি।’

Manual8 Ad Code

পুকুরটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে নির্দেশ ছিল কিন্তু আপনি আবারও কেন পুকুর ভরাট করছেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি জানি না। আমি অসুস্থ পরে কথা বলব।’

এ ব্যাপারে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ শাহেদা আক্তার বলেন, ‘এর আগেও যখন পুকুরটি ভরাট শুরু করা হয় তখন আমরা বেলার পক্ষ থেকে অভিযোগ করি। আমাদের অভিযোগের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর তাদেরকে জরিমানা ও পুকুরটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারা জরিমানার টাকা জমা দিয়ে আবার পুকুর ভরাট শুরু করেছেন। গত দুদিন আগে তারা যে পুকুর ভরাট করছেন এ বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়। তাই আমি আবারও পরিবেশ অধিদপ্তরকে এ ব্যাপারে অবগত করেছি।’

Manual3 Ad Code

পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা বলেন,পুকুর ভরাটের জন্য গত মাসে তাদের অর্থদণ্ড করা হয়। পাশাপাশি পুকুরটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়া হয়। ইতোমধ্যে তারা জরিমানার টাকা পরিশোধ করেছেন। কিন্তু তারা আবার পুকুর ভরাট করছেন বলে আমার আবার অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আমি বিভাগীয় পরিচালকের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করব।

সিলেট নিউজ২৪/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code