৭ এপিবিএন এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
SATYAJIT DAS
/ ২০৯
বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় :
রবিবার, ২৪ মার্চ, ২০২৪
এই সংবাদটি শেয়ার করুনঃ
Manual2 Ad Code
বিশেষ প্রতিনিধি:
খাগড়াছড়ির শালবন গরুগাড়ী টিলা গ্রামের মোঃ দানু মিয়ার ছেলে যাবজ্জীবন সাজপ্রাপ্ত আসামী হযরত আলী ওরফে ইয়াসিনকে গ্রেফতার করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান।
গোপন সংবাদের ভিত্তিতে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান,সিলেট এর অধিনায়ক,অতিরিক্ত ডিআইজি,জনাব খন্দকার ফরিদুল ইসলাম
যাবজ্জীবন সাজপ্রাপ্ত আসামী হযরত আলীকে গ্রেফতারের জন্য নির্দেশ দেন।
এরই ধারাবাহিকতায় সহকারী পুলিশ সুপার জনাব শেখ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে এসআই রফিকুল আলম সঙ্গীয় ফোর্সসহ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানাধীন ১০নং মাটিরাঙ্গা নতুন পাড়া,ফার্নিচার দোকানের সামনে হতে গতকাল শনিবার (২৩ মার্চ) বিকাল ০২:১৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে নারী ও শিশু মামলা নং-২২৭/২০২০,পাঁচলাইশ ২১(১০)১৬ জিআর-২৭২/১৬ এর যাবজ্জীবন সাজপ্রাপ্ত ও ৫০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরও ০৩ (তিন) বছর স্বশ্রম কারাদন্ডের ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে প্রেরণের উদ্দেশ্যে খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়।