শিরোনাম
‎ছাতকে অপ্রাপ্তবয়স্ক অটোরিকশা চালকের ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, সড়ক নিরাপত্তা নিশ্চিতের দাবি ছাতকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমনে ৮ এপিবিএনের সাফল্য অভিনন্দন। জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার আজকের নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডা: কামরুল ইসলাম তরফদার-৯৮৯ ভোট পেয়ে বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী সি এম কয়েস সামী-৫৮৮ জকিগঞ্জে চেয়ারম্যান পদে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর প্রস্তুতি: ধর্মীয় নেতৃত্ব, সামাজিক আস্থা ও রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল বড়লেখায় ইসলামী যুব মজলিসের যুব সমাবেশ অনুষ্ঠিত আদ্রা উত্তর ইউপি নির্বাচনে শহিদুল ইসলাম ভূঁইয়াকে চেয়ারম্যান পদে দেখতে চান বিএনপির নেতাকর্মীরা স্বাস্থ্যসেবায় ছাতকের শ্রেষ্ঠত্ব,সেরাদের কাতারে শ্রীমঙ্গল জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার। হাফিজ মাছুম আহমদ দুধরচকী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জাফলং থেকে অবৈধ ভারতীয় চিনি সহ তিনজন চোরাকারবারি গ্রেফতার

SATYAJIT DAS / ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual4 Ad Code

এসএমপি ডিবির অভিযানে ৩,৫১,৩৬০ /- (তিন লক্ষ একান্ন হাজার তিনশত ষাট) টাকার অবৈধ ভারতীয় চিনি ও একটি পিকাপ ট্রাক সহ তিনজন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।

এসএমপি এর এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম (০১ এপ্রিল) সোমবার জানান,উপ-পুলিশ কমিশনার (ডিবি) মহোদয়ের সার্বিক দিক- নির্দেশনায় সোমবার (০১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ০৩:৪০ মিনিটের সময় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি শাহপরাণ (রহ.) থানাধীন চকগ্রাম,দাসপাড়া নামক স্থানে মেসার্স এ.ই পেট্রোল পাম্পের সামনে সিলেট- জাফলং মহাসড়কে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।

Manual3 Ad Code

উক্ত অভিযান পরিচালনা করে অবৈধ ভারতীয় চিনি বোঝাই করা একটি পিকাপ ট্রাক সহ (০৩) তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো;
১) মোঃ লিটন মিয়া(২৮),পিতা- মৃত জাবেদ মিয়া, মাতা-মোছা: ফাতেমা বেগম।
২) সোহেল মিয়া (২৭),পিতা- মৃত ছিদ্দেক আলী, মাতা- সুফিয়া বেগম,উভয় সাং- বহর আ/এ, আল-বারাকা মাদ্রাসা রোড,থানা- শাহপরাণ(রহ:), জেলা- সিলেট।
৩) মুসা মিয়া (২১),পিতা- আব্দুল মতিন,মাতা- খোদেজা বেগম,সাং- উমনপুর,থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট।

আসামীদের গ্রেফতারকালে উক্ত আসামীগণের হেফাজত হতে ৬১ (একষট্টি) বস্তা ভারতীয় চিনি,যার আনুমানিক বাজার মূল্য ৩,৫১,৩৬০/- (তিন লক্ষ একান্ন হাজার তিনশত ষাট) টাকা ও উক্ত ভারতীয় পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত ০১ (একটি) নম্বর বিহীন পিকাপ ট্রাক জব্দ করা হয়।

এরপর আসামীগণের বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ.) থানায় এজাহার দায়ের করলে এসএমপি শাহপরাণ (রহ.) থানার মামলা নং-০১,তাং-০১/ ০৪/২০২৪ খ্রিঃ ধারা The Special Power Act, 1974 এর 25B(1)(b)/25(D) মামলা রুজু করে আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual4 Ad Code

সিলেট নিউজ২৪/এসডি.

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code