শিরোনাম
পহেলা মে, শ্রমিক দিবস, এর মানে গরিবের দিবস, এখানে কোনদিন সফলতা আসেনি কোনো শ্রমিকের! ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে আধুনিক গেইট নির্মাণে ভিত্তিপ্রস্তর কবিতা- বন্যার কারণে পথের ভিখারি বেতন সাকুল্যে সামান্য, কিন্তু সম্পদ কোটির ওপরে: কে এই প্রভাবশালী পিয়ন? মতিঝিল আইডিয়াল স্কুলে গভর্নিং বডির নির্বাচন দাবিতে অভিভাবকদের স্মারকলিপি রাজনৈতিক বিশ্লেষক, প্রভাবশালী কলামিস্ট, রাষ্ট্রচিন্তক- অথই নূরুল আমিন লেখালেখি করেছেন ​বানারীপাড়ার চাখার ইউনিয়নে কেমন চেয়ারম্যান চায় সাধারণ মানুষ? বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, চালক গ্রেপ্তার
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এবারের ঈদের ছুটি ৩দিন

SATYAJIT DAS / ৩৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

Manual4 Ad Code
সিলেট ডেস্ক:
ঈদুল ফিতরে অন্যান্য ছুটি মিলিয়ে ৫ দিন ছুটি মিলছে। ৯ এপ্রিল ছুটি দেওয়া হলে কাজে স্থবিরতা নামতে পারে। সোমবার (১ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করলেও তা নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা। ফলে তিনদিনই থাকছে ঈদের ছুটি। ৯ এপ্রিল খোলা থাকছে সরকারি সব দপ্তর।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ বা ১১ এপ্রিল দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুমোদন দেয়নি মন্ত্রিসভা।
সুত্রে জানা গেছে,সরকার রমজান ৩০ দিন ও ঈদুল ফিতর ১১ এপ্রিল হবে ধরে আগামী ১০,১১ ও ১২ এপ্রিল ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে। এর পর ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি এবং ১৪ এপ্রিল নববর্ষের ছুটি।ঈদের আগে ৭ এপ্রিল শবেকদরের ছুটি। ৮ ও ৯ এপ্রিল অফিস খোলা। পরদিন অর্থাৎ ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি। তার পরদিন রোববার পয়লা বৈশাখের ছুটি আছে।
এর আগে প্রতিবারই রমজান ২৯ দিন ধরে ঈদের ছুটি নির্ধারণ করেছে সরকার। এবারই এর ব্যতিক্রম হলো। এ প্রসঙ্গে মাহবুব হোসেন বলেন,‘এবার দেখা যাচ্ছে যে, রমজান মাসের আগে দুটি মাসে ২৯ দিন ছিল। সাধারণত পরপর তিনটি মাস ২৯ দিন হয় না। এটা হলো সাধারণ বিষয়। আবহাওয়া অধিদপ্তরের যে রিপোর্ট, সেটি পর্যালোচনায় দেখা গেছে,এ বছরের রমজান আমাদের ৩০ দিনে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।’ তিনি আরও বলেন,‘ক্যালেন্ডারে আমাদের যেভাবে ছুটি দেওয়া আছে,ওইভাবেই ছুটিটা থাকবে। ৮ এবং ৯ এপ্রিল অফিস খোলা থাকবে।’
চাঁদ দেখা সাপেক্ষে পূর্বঘোষণা অনুযায়ী আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি আছে আগামী ১০ থেকে ১২ এপ্রিল। এই ছুটি ৯ তারিখ (একদিন) বাড়ানোর সুপারিশ করা হলেও তা নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা।
সিলেট নিউজ২৪/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code