শিরোনাম
জকিগঞ্জ টিভির ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে দোয়া ও শুভেচ্ছা বার্তা: হাফিজ মাছুম আহমদ দুধরচকীর মানববন্ধন ও অবস্থান কর্মসূচি প্রত্যাহার জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে ত্রৈমাসিক সভা ছাতকে এতিম শিশুদের নিয়ে টিম ছাতকের ‘সরাইখানা ফুড ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ​হবিগঞ্জের চুনারুঘাট থানায় দুবাই প্রবাসীর প্রায় ১৭ লাখ টাকার স্বর্ণ ও মালামাল আত্মসাতের অভিযোগে মামলা, বাদী আরিফুল ইসলাম আরিফ, আসামী খলিল মিয়া *প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা বৈষম্য শতভাগ দূর করার রূপরেখা *প্রস্তাবক:* *অথই নূরুল আমিন* ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড থেকে নিখোঁজ শিশু আলিফ, সন্ধানের আকুতি পরিবারের জগন্নাথপুরের কুবাজপুর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে সরকারি খাস জায়গা দখলের চেষ্টা ও অসহায় পরিবারে হামলার অভিযোগ, এসিল্যান্ড ও থানায় লিখিত অভিযোগ সাংবাদিক মোঃ আলাউদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বরিশাল স্বরুপকাঠি সড়কের কুনিহারীতে বাস চাপায় দুই ব্যবসায়ী নিহত

জাকির হোসেন / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪

Manual6 Ad Code

জাকির হোসেন, বানারীপাড়া প্রতিনিধি:

Manual2 Ad Code

বরিশাল -বানারীপাড়া- স্বরুপকাঠী মহাসড়কের কুনিহারীতে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রবিবার (৯ জুন) সকাল ৮টার দিকে পিরোজপুরের নেছারাবাদে উপজেলার কুনিয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বেলী ব্রীজের দক্ষিন প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় উপজেলার স্বরূপকাঠি পৌরসভার জগন্নাথকাঠি গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে শাকিল ও একই গ্রামের ফজলুল করিমের ছেলে সাইফুল ইসলাম নিহত হয়। নিহত দুজন জগন্নাথকাঠি বন্দরে কাঠের ব্যবসা করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিল ও সাইফুল মোটরসাইকেলে করে বরিশালে যাচ্ছিলেন। তারা ধীরগতিতে মোটরসাইকেল চালিয়ে কুনিয়ারী বেইলি ব্রিজের ওপর ওঠে। এ সময় সামনে থেকে শুভেচ্ছা-১ নামের একটি বাস তাদের চাপা দেয়। স্থানীয়রা থামাতে বললেও চালক মোটরসাইকেলসহ দুজনকে অনেক দূর নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এইচ এম শাহীন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসচালককে আটকসহ বাসটিকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে। মহাসড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় তাজা তাজা প্রান চলে যায়। সড়ক নিরাপত্ত্বা আইন বাস্তবায়িত না হলে সড়কে মৃত্যুর মিছিল থামবে না।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code