শিরোনাম
তারেক রহমানের পিতা- মাতা দুজনই ছিলেন রাষ্ট্র প্রধান। তাঁর কাজ হোক দেশের সর্ববৃহৎ ও সর্বজনীন বানারীপাড়ায় গাছ চাপায় গৃহবধূর মৃত্যু, হাসপাতালে লড়ছে অবুঝ শিশু: আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান ইতালিতে প্রবাসী দুই ভাইয়ের দ্বন্দ্বে ছোট ভাই নিহত পহেলা মে, শ্রমিক দিবস, এর মানে গরিবের দিবস, এখানে কোনদিন সফলতা আসেনি কোনো শ্রমিকের! ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে আধুনিক গেইট নির্মাণে ভিত্তিপ্রস্তর কবিতা- বন্যার কারণে পথের ভিখারি বেতন সাকুল্যে সামান্য, কিন্তু সম্পদ কোটির ওপরে: কে এই প্রভাবশালী পিয়ন? মতিঝিল আইডিয়াল স্কুলে গভর্নিং বডির নির্বাচন দাবিতে অভিভাবকদের স্মারকলিপি রাজনৈতিক বিশ্লেষক, প্রভাবশালী কলামিস্ট, রাষ্ট্রচিন্তক- অথই নূরুল আমিন লেখালেখি করেছেন ​বানারীপাড়ার চাখার ইউনিয়নে কেমন চেয়ারম্যান চায় সাধারণ মানুষ?
সোমবার, ০৪ মে ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুবর্ণচরে প্রতিবেশীর চলাচলের রাস্তায় বাঁশের কঞ্চি ও কাঁটা দিয়ে বাঁধার অভিযোগ

সিলেট নিউজ ডেস্ক / ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

Manual8 Ad Code

আহসান হাবীব স্টাফ রিপোর্টার:

Manual4 Ad Code

নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের ৮ নং ওয়ার্ড দক্ষিণ চরক্লার্ক গ্রামে অন্তত ৪/৫টি পরিবারের একমাত্র চলাচলের সরকারি রাস্তায় বাঁশের কঞ্চি ও কাঁটা দিয়ে পথ বন্ধ করাসহ বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার আত্মীয় পরিবারের বিরুদ্ধে। এ ঘটনার সুষ্ঠ বিচার চেয়ে আলী আহম্মদ এর পুত্র মোঃ ফারুক (৩৫) নামের এক ভুক্তভোগী নোয়াখালী জেলা অতিরিক্ত প্রশাসক (রাজস্ব), সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ও চরজব্বর থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করেছেন।

Manual1 Ad Code

সরে জমিনে গিয়ে জানা গেছে, সরকারি বেড়িবাঁধের পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দিয়ে ফারুক হোসেনের পরিবার প্রায় ৩০ বছর যাবৎ চলাচল করে আসছে, গত ৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও চর আমানুল্লাহ ইউনিয়ন পরিষদ ৯ নং ওয়ার্ড মেম্বার কামাল হোসেনের নির্দেশে পাশবর্তী বেলাল হোসেন এর পরিবারের লোকজন
প্রতিবেশীদের চলাচলের জন্য একমাত্র রাস্তাটি বন্ধ করাসহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এদিকে রাস্তায় চলাচলে বাধা দেওয়ায় বিপাকে পড়েছেন স্কুল, কলেজ, মাদরাসাগামী ছাত্র ছাত্রীসহ ওই রাস্তা দিয়ে চলাচলকারী ৪/৫টি পরিবারের মানুষজন।

Manual1 Ad Code

এ ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী প্রতিবেশী ফারুক হোসেন ও তার পরিবারের লোকজন বাধা দিলে নানা রকম হুমকি ধমকি সহ ভয়ভীতি দেখান বেলাল ও তার পরিবারের লোকজন।

ভুক্তভোগী ফারুক হোসেন জানান, রাস্তাটি দিয়ে প্রায় ৩০ বছর যাবৎ আমার পরিবারসহ আরো ৪/৫ টি পরিবারের মানুষ চলাচল করে আসছে। এটা সম্পূর্ণ খাসজমি, আট বছর আগে রাস্তাটি নিজস্ব দাবী করে স্থানীয় গর্ণমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ষ্টাম্পে স্বাক্ষর করে বেলাল হোসেন আমার কাছ থেকে ৩০ হাজার টাকা নেয়, গত ৫ আগষ্ট পট পরিবর্তনের পর হঠাৎ রাস্তাটি ঘিরে বাধা সৃষ্টি করে বেলাল হোসেন। রাস্তাটি বন্ধ করে দেওয়ায় আমার পরিবারের লোকজন বাড়ি থেকে বের হতে পারছে না, আমরা মানবেতর জীবনযাপন করছি, এই ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচার দাবী করছি।

অভিযুক্ত বেলাল হোসেন বলেন, ফারুক হোসেনের চলাচলের রাস্তাটি সরকারি জায়গা হলেও আমাদের দখল শর্তের কারণে আমরা পথ বন্ধ করে দিয়েছি। ৭০ হাজার টাকা দিলে রাস্তা খুলে দিবো।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা কামাল মেম্বার অভিযোগ স্বীকার করে বলেন, ফারুকের উপর আমার পূর্বের ক্ষোভ রয়েছে, বেলাল হোসেনকে আমি পথ বন্ধ করছে নির্দেশ দিয়েছি, ফারুক আমাকে ১০ হাজার টাকা দিয়েছে, আরো ৬০ হাজার টাকা দিলে পথ খুলে দেওয়া হবে।

Manual3 Ad Code

অভিযোগের বিষয়ে চরজব্বর থানা অফিসার ইনচার্জ শাহীন মিয়া জানান, পথ বন্ধ করে দেওয়ার একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code