শিরোনাম
জনগণের ভোটে নির্বাচিত সরকার, কাজের কাজ না করে, বিভিন্ন নাটক সাজিয়ে পার করছে সময় দখল হওয়া খেলার মাঠ দ্রুত অবমুক্ত করা হবে শ্রীমঙ্গলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সিলেটে অপহরণ-ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন, জড়িতদের গ্রেপ্তার চান সুমন ইউকে ওয়ার্ক পারমিট ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, ‘লিগ্যাল এজ সলিউশন’-এর বিরুদ্ধে থানায় অভিযোগ মানুষের স্বভাব পরিবর্তন অসম্ভব নয়: হাফিজ মাছুম আহমদ দুধরচকী ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার তিনদিন পর কিশোরীর মর্মান্তিক মৃত্যু গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদের মিষ্টিমুখ, এ কার্যক্রম থেকে বাদ মুলধারার সাংবাদিকরা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, রাশেদ খাঁন বনাম আজকে একটি অন্ধকার অধ‍্যায়ের অবসান প্রসঙ্গে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ ও তীব্র নিন্দা খাদিমপাড়ায় চার লাখ টাকা নিয়ে বেরিয়ে অপহৃত সুমন, মুক্তিপণ দিয়ে উদ্ধার
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস

Bappy Deb / ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

Manual3 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি:

Manual3 Ad Code

চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তাপমাত্রা যেনো দিনকে দিন কমতেই চলেছে। সকাল ও সন্ধ্যায় ঘন কুয়াশার জন্য জনজীবন বিপর্যস্ত। শ্রীমঙ্গলে গত দু’দিন ধরে বাড়ছে যেমন শীতের প্রকোপ,তেমনি বাড়ছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা। গত দু’দিন দিনের অধিকাংশ সময়ই সূর্য অনুপস্থিত ছিল। আর বিকেল হলেই হিমেল হাওয়াও বইতে থাকে। সবমিলিয়ে প্রকৃতিতে শীতের প্রকোপ বাড়ছে।

 

মৌলভীবাজারে শ্রীমঙ্গলের আবহাওয়া অফিস বলছে,আরও কয়েকদিন এরকম ঘন কুয়াশা অব্যাহত থাকবে। ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। মৌলভীবাজারে গত এক সপ্তাহ ধরে ১৪ ডিগ্রি থেকে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে তাপমাত্রা।

 

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে মঙ্গলবার ১০ ডিসেম্বর তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

দিনে তাপমাত্রা স্থানীয় পর্যায়ে থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত তীব্র ঠান্ডা অনুভূত হতে থাকে। এ সময় ঘন কুয়াশায় ঢাকা থাকে বিস্তীর্ণ এলাকা। ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে বিলম্বে যাতায়াত করছে।অন্যদিকে,কুয়াশা ও শীতের কারণে দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা বিপাকে পড়েছে। তারা সময়মতো কাজে যেতে পারছে না। ভোরের দিকে কুয়াশা পড়ে। এ জেলার অধিকাংশ চা শ্রমিক ও দিনমজুর। এ জনপদে গত দুই-তিন দিন ধরে দেখা মিলছে না সূর্যের। এতে স্থবির হয়ে পড়েছে এই মৌলভীবাজার জেলার মানুষের জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো।

Manual6 Ad Code

সরেজমিন ঘুরে দেখা গেছে,রাস্তাঘাট ছিল প্রায় জনশূন্য। যারা জরুরি প্রয়োজনে বাইরে বের হয়েছেন, তাদের অনেকেই শীতের কারণে বিপাকে পড়েছেন। বিশেষ করে ভ্যান চালক, রিকশা চালক,মোটরসাইকেল বা সাইকেলে চলাচল করেন তাদের জন্য কুয়াশা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চলের সড়কগুলোতে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

মৌলভীবাজারে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে গরম কাপড় কেনার ধুম পড়েছে। নগরীর বিপনী-বিতাণ থেকে শুরু করে রাস্তার মোড়ে মোড়ে চলছে শীতের কাপড় কেনাবেচা। পাইকারি বাজারগুলোতেও একই অবস্থা। প্রতিদিন বিকেল থেকেই গরম কাপড়ের দোকানে ভীড় জমান ক্রেতারা দেখা গেছে।

স্থানীয় বাসিন্দা বিদ্যুৎ পাল বলেন,কয়েকদিন থেকে শীত ও ঠান্ডা অনেক বেড়েছে। রাতে বৃষ্টির মতো কুয়াশা পড়ে। শীতের কারণে কাজ করতে সমস্যা হচ্ছে। কাজ না করলে তো আর সংসার চলবে না।

Manual2 Ad Code

সেবক দেব বলেন,জমিতে শাক সবজিসহ আলু ও সরিষা লাগিয়েছি। কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না। বৃষ্টির মতো পড়ছে শিশির। ঠান্ডার কারণে জমিতে যেতে ভয় লাগছে। এভাবে চলতে থাকলে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।

দিনমজুর রহিম বলেন,আজ খুব কুয়াশা পড়েছে। ঘুম থেকে উঠেই কাজের জন্য বের হয়েছি। কাজ ছাড়া কোনো উপায় নেই আমাদের।

Manual2 Ad Code

শহরের বাসিন্দা আবেদ হোসেন বলেন,এবার শীত খুব বেশি পড়বে বলে মনে হচ্ছে। কারণ প্রতিদিন সন্ধ্যা নামতেই শীতের প্রকোপ বেড়ে যায় মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকে পুরো এলাকা। তাই এবার মৌসুমের শুরুতেই শীতের কাপড় কিনতে হয়েছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণাগার পর্যবেক্ষক মোঃ মুজিবুর রহমান জানান,আজ বুধবার জেলায় তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন থেকেই তাপমাত্রা উঠানামা করছে। আগামী আরও দুই একদিন তাপমাত্রা এরকমই থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code