শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিএনসিসি প্লাটুনের র‌্যাংকব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত

Coder Boss / ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

Manual5 Ad Code

ডেস্ক নিউজ ::সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্লাটুনের র‌্যাংকব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। অনুষ্ঠানে ৭ জন ক্যাডেট পদোন্নতি ব্যাজ প্রাপ্ত হন।

Manual1 Ad Code

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়নামতি রেজিমেন্ট-এর ৭, বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমাণ্ডার প্রফেসর ড. মেজর তোফায়েল আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি ক্যাডেটদের নেতৃত্ব, শৃঙ্খলা এবং জাতি গঠনে বিএনসিসি’র ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “বিএনসিসি শুধু একটি সংগঠন নয়, এটি ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির একটি প্ল্যাটফর্ম। তরুণদের মধ্যে দেশপ্রেম ও সমাজসেবার মানসিকতা তৈরি করতে এটি অগ্রণী ভূমিকা পালন করে।”

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বিএনসিসি প্লাটুন গঠনের গুরুত্ব উল্লেখ করে বলেন, “আমি ১৯৯৫ সাল হতে বিএনসিসি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং এই নিয়ে ৩টি প্রতিষ্ঠানে প্লাটুন প্রতিষ্ঠা করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি।” তিনি আরো বলেন, “বিএনসিসি আমাদের শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ। এটি তাদের ব্যক্তিত্ব বিকাশের পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে এবং মাতৃভূমির বিশেষ প্রয়োজনে সহায়তা করবে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্লাটুন কমান্ডার পিইউও মো. আলী আকবর। তিনি ক্যাডেটদের জন্য বিএনসিসি প্লাটুনের কার্যক্রম, সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। নবগঠিত প্লাটুনের ক্যাডেটরা র‌্যাংকব্যাজ গ্রহণ করে অত্যন্ত উচ্ছ্বসিত। তাদের মতে, এই কার্যক্রম তাদের দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক হবে।

Manual6 Ad Code

উল্লেখ্য, ২০২৩ সালের ৯ নভেম্বর অত্র কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকের ব্যক্তিগত উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় স্কলার্সহোম মেজরটিলা কলেজ বিএনসিসি প্লাটুনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এটি ময়নামতি রেজিমেন্টের ৭ বিএনসিসি ব্যাটালিয়নের অধীনস্থ। শুরু থেকেই প্লাটুনটি শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code