শিরোনাম
সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা পরিবারতন্ত্র আওয়ামী লীগ বা শেখ পরিবারের পৈতৃক সম্পদ আওয়ামী লীগ’ এমন প্রথা ভাঙ্গতে হবে শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,বেকারিতে অনিয়ম,৬০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ জগন্নাথপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা জানালো “এভারগ্রীন হাজীপুর”

SATYAJIT DAS / ৩১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি:

এভারগ্রীন হাজীপুর- এর উদ্যোগে এইচএসসি ব্যাচ-২০২৪ এর নয়াবাজার কৃষ্ণ চন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এবং পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ থেকে জিপিএ-৫ এবং A গ্রেডে উত্তীর্ণদের বুধবার (২০ নভেম্বর) সংবর্ধনা প্রদান করা হয়।

রাইজিং সান আইডিয়াল স্কুল মাঠে অনুষ্ঠিত সংবর্ধনায় এভারগ্রীন হাজীপুরের সভাপতি কটারকোনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মিজানুর রহমান রুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক ও সফল চেয়ারম্যান সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু।

Manual1 Ad Code

এভারগ্রিন হাজীপুরের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব তাজুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,সংগঠনের সাজ্জাদুর রহমান (রাজ), বিশেষ অতিথির বক্তব্য রাখেন নয়াবাজার কৃষ্ণ চন্দ্র বহুমুখী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রভাত চন্দ্র শর্মা, কটারকোনার জনপ্রিয় ইউপি সদস্য মো: মোস্তাফিজুর রহমান রোমান,কুলাউড়া বিআরডিবির চেয়ারম্যান সাইফুল ইসলাম,হাজীপুর সোসাইটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান,কটারকোনা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মুমিত মাছুম,মশিউর রহমান সোহাগ ও সংগঠনের সহ-সভাপতি মোঃ কামরুল আহমদ।

এছাড়াও উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন; রাইজিং সান আইডিয়া স্কুলের পরিচালক ইমদাদুর রহমান,শিক্ষক রবিউল ইসলাম,সভাপতি ফুল মিয়া সহ আরও অনেকে।

Manual3 Ad Code

এইচএসসি উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত আখি আক্তার তার সাফল্যের কথা তুলে ধরে এভারগ্রীন হাজীপুর সংগঠনের সকল সমস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual7 Ad Code

“এভারগ্রীন হাজীপুর”-এর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান রুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীপুর ইউনিয়নের সাবেক ও সফল চেয়ারম্যান সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু তাঁর বক্তব্যে বলেন,” বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ছিলো আন্তর্জাতিক মানের”,তবুও সকল প্রতিকূলতা কাটিয়ে আমাদের হাজীপুর ইউনিয়নের বিভিন্ন স্কুলের মধ্যে নয়া বাজার কৃষ্ণ চন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ ও পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় (জিপিএ-৫ এবং A গ্রেডে) উত্তীর্ণদের শুভেচ্ছা জানান ও আগামীতে যেনো দুটি স্কুলের বেশি সংখ্যক শিক্ষার্থীরা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট আনতে পারে,এর জন্য দুটি স্কুলের প্রধান শিক্ষকদের অনুরোধ জানান’।

সিলেট নিউজ/এসডি.

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code