শিরোনাম
জনগণের ভোটে নির্বাচিত সরকার, কাজের কাজ না করে, বিভিন্ন নাটক সাজিয়ে পার করছে সময় দখল হওয়া খেলার মাঠ দ্রুত অবমুক্ত করা হবে শ্রীমঙ্গলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সিলেটে অপহরণ-ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন, জড়িতদের গ্রেপ্তার চান সুমন ইউকে ওয়ার্ক পারমিট ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, ‘লিগ্যাল এজ সলিউশন’-এর বিরুদ্ধে থানায় অভিযোগ মানুষের স্বভাব পরিবর্তন অসম্ভব নয়: হাফিজ মাছুম আহমদ দুধরচকী ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার তিনদিন পর কিশোরীর মর্মান্তিক মৃত্যু গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদের মিষ্টিমুখ, এ কার্যক্রম থেকে বাদ মুলধারার সাংবাদিকরা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, রাশেদ খাঁন বনাম আজকে একটি অন্ধকার অধ‍্যায়ের অবসান প্রসঙ্গে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ ও তীব্র নিন্দা খাদিমপাড়ায় চার লাখ টাকা নিয়ে বেরিয়ে অপহৃত সুমন, মুক্তিপণ দিয়ে উদ্ধার
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে তাপমাত্রা ৯ ডিগ্রি;আরও কমে যাওয়ায় আশঙ্কা

SATYAJIT DAS / ৩৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি:

বেশ কয়েকদিন ধরে সিলেটে জেঁকে বসেছে শীত। এই কয়েক দিনের কনকনে শীত ও হিমেল হাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে বিভাগের মৌলভীবাজার জেলায় শীতের দাপট যেনো বেড়েই চলেছে।

 

Manual6 Ad Code

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত রবিবার (১৫ ডিসেম্বর) তাপমাত্রা ১১ ডিগ্রিতে থাকলেও একদিনের ব্যবধানে সোমবার (১৬ ডিসেম্বর) তাপমাত্রা কমেছে আরও ২ ডিগ্রি।

 

এদিকে কনকনে ঠান্ডা বাতাস ও রাতে ঘন কুয়াশার কারণে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য মতে রবিবার (১৫ ডিসেম্বর) একদিনের ব্যবধানে তাপমাত্রা ৪ ডিগ্রি কমে নেমে এসেছিলো ১১ ডিগ্রিতে। আর সোমবার (১৬ ডিসেম্বর) তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমে তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে।

Manual5 Ad Code

 

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানায়,সোমবার (১৬ ডিসেম্বর) ও আগামী মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৯ টায় সেখানকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চলতি শীত মৌসুমের প্রারম্ভে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

Manual8 Ad Code

 

এদিকে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার সাথে শীতের তীব্রতায় অচল হয়ে পড়েছে জনজীবন। সেই সাথে ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে।

 

সকাল ১১টার পর রোদের দেখা মিললেও উষ্ণতা কম। ফলে দিনমজুর খেটে খাওয়া সাধারণ মানুষের চলাচলে কষ্ট হয়ে পড়েছে। শীত ও ঘন কুয়াশার সাথে কনকনে ঠান্ডা বাতাসের কারণে বিশেষ করে চা শ্রমিক থেকে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ অনেকটা বেড়েছে। ভোর থেকে কাজ কর্মে বিপাকে পড়তে হচ্ছে শ্রমজীবী মানুষকে।

সিলেট নিউজ/এসডি.

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code