শিরোনাম
​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই” সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র তাড়াইলে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি ছাতকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত কাইফে আহমদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়ার উদ্যোগ ঢাকায় নাঙ্গলকোটবাসীর মিলনমেলা ও গুণীজন সম্মাননা বিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের তোপের মুখে মহিলা শিক্ষক, আতঙ্কে হাজিরা প্রতিষ্ঠানের বাইরেই
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

১০ জনের করোনা শনাক্ত,প্রস্তুত হচ্ছে কোভিড শয্যা

SATYAJIT DAS / ৪৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫

Manual1 Ad Code

সত্যজিৎ দাস:

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে ১০৭টি নমুনা পরীক্ষা করা হয়, ফলে শনাক্তের হার দাঁড়ায় ৯ দশমিক ৩৫ শতাংশ। তবে কারও মৃত্যু হয়নি। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৭০ জনে।

বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual1 Ad Code

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,নতুন শনাক্তদের সবাই ঢাকা মহানগরের বাসিন্দা। আগের দিন (১০ জুন) ১০১টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৩ জন।

 

এদিকে,গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও দুইজন। এ নিয়ে দেশে মোট সুস্থতার সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৮০ জনে পৌঁছেছে।

Manual6 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী,মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ।

 

Manual8 Ad Code

করোনা সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী হওয়ায় রাজধানীসহ দেশের সব জেলা হাসপাতালে কোভিড শয্যা প্রস্তুতের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী শনিবারের মধ্যেই প্রতিটি জেলায় নির্ধারিত সংখ্যক শয্যা প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান।

 

বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন,“রোগী থাকুক বা না থাকুক,হাসপাতাল ব্যবস্থাপনায় আমরা সর্বোচ্চ প্রস্তুত থাকছি। ইনশাআল্লাহ, কেউ যেন চিকিৎসাবঞ্চিত না হয়।”

 

বর্তমানে রাজধানীর কোভিড ডেডিকেটেড হাসপাতালে ৫০টি এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ২০টি বেড প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ঢাকার বাইরে প্রতিটি বিভাগ ও জেলায় একই ধরনের প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে।

 

চট্টগ্রামেও সংক্রমণ আবার দেখা দিচ্ছে। বুধবার (১১ জুন) জেলার সিভিল সার্জনের কার্যালয় জানায়,নগরীর এক ২৭ বছর বয়সী পুরুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তার নমুনা পরীক্ষাটি করা হয় একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। আগের দিনও চট্টগ্রামে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।

 

সংক্রমণের ঊর্ধ্বগতি মোকাবিলায় হাসপাতালগুলোতে সীমিত পরিসরে করোনা পরীক্ষার ব্যবস্থাও চালু করা হচ্ছে। প্রাথমিকভাবে যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব রয়েছে,সেখানেই আবারও টেস্ট শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশীদ।

 

তিনি বলেন,“যেসব হাসপাতালে ল্যাব আছে,তাদের আবার প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি খারাপ হলে পরীক্ষা সম্প্রসারণ করা হবে।”

 

স্বাস্থ্য অধিদপ্তর সবাইকে মাস্ক পরা,হাত ধোয়া ও অসুস্থ হলে ঘরে থাকার পরামর্শ দিয়েছে। উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে এবং প্রয়োজনে আইইডিসিআরের হটলাইন ০১৪০১-১৯৬২৯৩-এ যোগাযোগ করতে বলা হয়েছে

সিলেট নিউজ/এসডি.

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code