শিরোনাম
প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি, আপন অন্ধ ছেলেও হীরার খনি, শুধু দলীয় লোকদের প্রশংসা নিবেন না স্বজন হারানোর শোক থেকে মানবিক উদ্যোগ—করিমগঞ্জে ড. আনিছের ব্যতিক্রমী আয়োজন CBP প্রশিক্ষণ শেষে ইমিগ্রেশন কর্মকর্তা তানভীর শিক্ষকের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ কেরানীগঞ্জের প্রশাসনিক কর্মকর্তা মোঃ বসির আহমেদের বিরুদ্ধে প্রচারিত সংবাদের প্রতিবাদ এটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন, অষ্টগ্রামের সেই প্রধান শিক্ষককে শোকজ ৪টার ছুটি ২টায়, শিক্ষা অফিসারই জানেন না—তিন কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা তলব বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা একনেক সভায় ভূতুড়ে কান্ড, জামায়াত – শিবিরের জিন্নাহ কান্ড, আওয়ামী লীগের হাস‍্যকর লকডাউন শ্রীমঙ্গল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে খুদে বিজ্ঞানীদের চমক, ৫৮ স্টলে ভবিষ্যতের স্বপ্ন, মুগ্ধ দর্শনার্থীরা শ্রীমঙ্গলে ২৩ কেজির ওজনের অজগর উদ্ধার
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সিলেট নিউজ ডেস্ক : / ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

Manual6 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:

Manual4 Ad Code

মৌলভীবাজার সদর উপজেলার অধীনস্থ ১২টি ইউনিয়ন ও উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল বাতিলের দাবীতে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির উদ্যোগে ১৯ জুন, ২০২৫ বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি মৌলভীবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন হইতে দুপুর ১২. ঘটিকায় শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কুসুমবাগ এস আর প্লাজার সম্মুখে গিয়ে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মুহিতুর রহমান হেলাল এর সভাপতিত্বে ও মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র সদস্য ওয়াহিদুর রহমান জুনেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর বাবু স্বাগত কিশোর দাস চৌধুরী, মাহবুব ইজদানী ইমরান, সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান খালিছুর রহমান, হুমায়ূন কবির, সাহাব উদ্দিন আহমদ, চুনু মিয়া, সাবেক চেয়ারম্যান এনামুল হক রাজা, সদর উপজেলা বিএনপির অন্যতম নেতা মহসিন আহমদ বাবলু, আব্দুল ওয়াহিদ, মনুমুখ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাজু আহমদ, ১নং খলিলপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ওয়াহিদ আহমদ, ২নং মনুমুখ ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান মেম্বার, আব্দুল কাইয়ুম, ৩নং কামালপুর ইউনিয়ন বিএনপি নেতা লিকছন ও রাহেল হোসেন, কনকপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী হোসেন ও কনকপুর ইউনিয়ন বিএনপি নেতা শুভ আহমদ, গিয়াসনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল, সাধারন সম্পাদক ময়নুল ইসলাম, আখাইলকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম আহমদ, গৌছুল আজম ও শিপু চৌধুরী, একাটুনা ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা শাহাদ আহমদ মেম্বার, জুয়েল আহমদ, সৈয়দ রিপন আলী, ৭নং ওয়ার্ড সভাপতি লোকমান আহমদ। এ সময় বক্তারা দাবী করেন অবিলম্বে মৌলভীবাজার সদর উপজেলার অধীনস্থ ১২টি ইউনিয়ন ও উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল বাতিল করে নিরপেক্ষ ও নির্যাতিত নেতৃবৃন্দকে অন্তভুক্ত ও সমন্ময় করে ইউনিয়ন কমিটি গঠনের মাধ্যমে আগামীতে নতুন করে কাউন্সিলের তারিখ ঘোষনার করার। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code