শিরোনাম
মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

যুব জমিয়ত কর্মীদের আদর্শের প্রতীক হতে হবে — মাওলানা কবীর আহমদ

Coder Boss / ৭০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

Manual2 Ad Code

ডেস্ক নিউজ ::

দেশের বর্তমান সংকটকালীন পরিস্থিতিতে যুব জমিয়তের কর্মীদেরকে আদর্শিক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা কবীর আহমদ। তিনি বলেন, “দেশ ও জাতির কল্যাণে আমাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে সত্য ও ন্যায়ের পক্ষে। যুব জমিয়তের কর্মীদের হতে হবে আদর্শের প্রতীক।”

Manual8 Ad Code

 

বুধবার (৯ জুলাই) বাদ মাগরিব সিলেট বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে যুব জমিয়তের এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি পরিচালনা করেন মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরের সভাপতি মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী। তিনি বলেন, “এই সময় জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদর্শিক অবস্থান বজায় রেখে আমাদের দেশ ও সমাজের শান্তি-স্থিতিশীলতা রক্ষায় কাজ করতে হবে।”

 

সভায় আরও বক্তব্য রাখেন সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, উত্তর জমিয়তের সহ-সভাপতি মাওলানা নুর আহমদ কাসেমী, মহানগর সমাজসেবা সম্পাদক রেজাউল হক এলএলবি এবং কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

Manual1 Ad Code

 

বৈঠকে সিলেট মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার যুব জমিয়তের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন মহানগর যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, সহ-সভাপতি মাওলানা আব্দুল আহাদ আল-আতীক, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা ফয়জুল হাসান খান, যুগ্ম সম্পাদক মুফতি ফরহাদ কোরেশী, সহ সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক চৌধুরী, প্রচার সম্পাদক নোমান বিন আফসার, অর্থ সম্পাদক এম ফয়সাল আহমদ, সাহিত্য সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ এবং সমাজসেবা সম্পাদক দিলদার হোসেন।

 

Manual1 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা দক্ষিণ যুব জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা আব্বাস আল মাহমুদ, উত্তর জেলা যুব জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা নোমান সিদ্দীক, সিলেট কোতোয়ালি মডেল থানার যুব বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ সালমান, গোলাপগঞ্জ যুব জমিয়তের তথ্য সম্পাদক মাওলানা মেহেদী হাসান শাকিল, উত্তর জেলার সমাজসেবা সম্পাদক ইলিয়াস আর-রায়হান এবং স্বেচ্ছাসেবক সম্পাদক আব্দুল ওয়াহিদ প্রমুখ। বিজ্ঞপ্তি।

Manual8 Ad Code

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code