শিরোনাম
মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেট-৪ আসনে সম্ভাব্য প্রার্থী হেলাল উদ্দিন আহমদের পদচারণায় কর্মীসমর্থকদের প্রাণচাঞ্চল্য

Coder Boss / ৫১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

Manual3 Ad Code

সুয়েব রানা:: সারা দেশে যখন বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন মামলার মুখোমুখি, তখন সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে নেতাকর্মীদের পাশে থেকে সাহস জুগিয়ে চলেছেন লন্ডনপ্রবাসী বিএনপি নেতা হেলাল উদ্দিন আহমেদ। তিনি গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের বহর গ্রামের কৃতি সন্তান, প্রয়াত ইউপি চেয়ারম্যান হাজী তেরা মিয়া বতন চেয়ারম্যানের সুযোগ্য উত্তরসূরী।

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হেলাল উদ্দিন আহমেদ সিলেট-৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছেন। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

 

তিনি বর্তমান সময়ে হামলা-মামলার মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাস্তবতা মাথায় রেখে সিলেট জেলা বিএনপির সঙ্গে সমন্বয় করে দলীয় দিকনির্দেশনা প্রদান করছেন। দলীয় সূত্রে জানা যায়, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত হেলাল উদ্দিন আহমেদ ইতোমধ্যে দেশে ফিরে কয়েক মাস ধরে বিভিন্ন মহলে যোগাযোগ, মতবিনিময় ও সামাজিক কার্যক্রমে অংশ নিচ্ছেন।

 

এই কারণে গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষের কাছে তিনি ইতিবাচকভাবে গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

Manual1 Ad Code

 

বিএনপির তৃণমূল ও দায়িত্বশীল সূত্র বলছে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হলে এবং বিএনপি যদি নির্বাচনে অংশ নেয়, সেক্ষেত্রে সিলেট-৪ আসনে হেলাল উদ্দিন আহমেদই দলীয় মনোনয়ন পেতে পারেন-এমন প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

 

উল্লেখ্য, এই আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় নেতা মরহুম দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে যে নেতৃত্ব শূন্যতা সৃষ্টি হয়েছে, সেটি পূরণে হেলাল উদ্দিন আহমদের এগিয়ে আসা অনেকের কাছেই স্বস্তিদায়ক মনে হচ্ছে।

 

Manual7 Ad Code

হেলাল উদ্দিন আহমদের পিতা, সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম তেরা মিয়া বতন চেয়ারম্যান ছিলেন প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, সাবেক সংসদ সদস্য নাজিম কামরান চৌধুরী, খন্দকার আব্দুল মালিক এবং দিলদার হোসেন সেলিমের ঘনিষ্ঠ ও আস্থাভাজন রাজনৈতিক সহচর।

 

Manual1 Ad Code

পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় হেলাল উদ্দিন আহমেদও বিএনপির আদর্শে বেড়ে ওঠা একজন একনিষ্ঠ কর্মী। তিনি ২০০৩ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখানেও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করে দলের নেতাকর্মীদের দৃষ্টিগোচরে আসেন।

 

জানা গেছে, হেলাল উদ্দিন আহমেদ লন্ডনে একজন সফল ব্যবসায়ী হিসেবে সুপরিচিত। তার হাস্যোজ্জ্বল ব্যবহার, সদালাপী প্রকৃতি ও সমাজসেবামূলক কাজের কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন।

 

Manual3 Ad Code

গোয়াইনঘাট উপজেলা বিএনপির একাধিক সূত্র জানায়, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা এবং সরকারবিরোধী আন্দোলনে হেলাল উদ্দিন আহমদের সক্রিয়তা প্রশংসার দাবি রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code