শিরোনাম
ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটে দাফনের পর জীবিত উদ্ধার কিশোর

SATYAJIT DAS / ৮৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

Manual1 Ad Code

সত্যজিৎ দাস:

সিলেটে নিখোঁজের পর লাশ শনাক্ত করে দাফন করা হলেও ১৭ দিন পর রবিউল ইসলাম নাইম (১৪) নামের ওই কিশোরকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

জীবিত উদ্ধার হওয়া রবিউল ইসলাম নাইম ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের গদিয়াচর গ্রামের কনাই মিয়ার ছেলে।

Manual2 Ad Code

জানা গেছে,গোয়ালাবাজার সংলগ্ন ব্রাহ্মণগ্রাম সুপ্রিম ফিলিং স্টেশন মার্কেটের বগুড়া রেস্টুরেন্টে কর্মচারী ছিলেন রবিউল। গত ২৬ জুলাই রেস্টুরেন্ট থেকে তিনি নিখোঁজ হন। পরে ৩ আগস্ট মৌলভীবাজারের কুলাউড়া রেলস্টেশনের পাশের একটি ডোবা থেকে এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে রবিউলের পরিবার লাশটিকে তাদের ছেলের বলে শনাক্ত করে এবং আইনি প্রক্রিয়া শেষে দাফন সম্পন্ন করে।

সে সময় রবিউলের পরিবার অভিযোগ করে যে,বগুড়া রেস্টুরেন্টের মালিক বুলবুল মিয়া তাদের ছেলে রবিউলকে হত্যা করে কুলাউড়ায় লাশ ফেলে রেখেছেন।

পরে লাশ উদ্ধারের ঘটনায় ওসমানীনগর ও কুলাউড়া থানায় মামলা করতে চাইলে দুটি থানাই প্রথমে গড়িমসি করে। এতে ক্ষুব্ধ হয়ে ৬ আগস্ট লাশ নিয়ে রবিউলের মা ও স্বজনরা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। অবশেষে লাশ দাফন করা হলেও ২২ আগস্ট নবীগঞ্জের সৈয়দপুরে রবিউলকে জীবিত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়,হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সৈয়দপুরে রবিউলের নানাবাড়িতে তিনি আত্মগোপনে ছিলেন। শুক্রবার (২২ আগষ্ট) পরিবারের লোকজন তাকে খুঁজে পেয়ে কুলাউড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে হেফাজতে নেয়। শনিবার তাকে মৌলভীবাজার আদালতে পাঠানো হয় জবানবন্দির জন্য। ঠিক কী কারণে তিনি আত্মগোপনে ছিলেন,তা আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকার করেছেন। তবে ধারণা করা হচ্ছে,রেস্টুরেন্ট মালিকের সঙ্গে মনোমালিন্যের কারণেই তিনি আত্মগোপনে যান।

এদিকে,৩ আগস্ট কুলাউড়ার ডোবা থেকে যে কিশোরের লাশ উদ্ধার করে রবিউল ভেবে দাফন করা হয়েছে,তার পরিচয় এখনও অজ্ঞাত। পুলিশ জানিয়েছে,যদি কেউ ওই কিশোরের দাবি নিয়ে আসেন,তবে ডিএনএ রিপোর্ট ও ময়নাতদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ আরও জানায়,রবিউলের পরিবার যে হত্যা মামলা করেছিল তা এখন নিষ্পত্তি হয়ে যাবে। যেহেতু এটি হত্যা মামলা ছিল এবং রবিউল জীবিত উদ্ধার হয়েছে,তাই মামলাটি শেষ হয়ে যাবে।

Manual3 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক শনিবার (২৩ আগস্ট) বলেন,“গতকাল শুক্রবার (২২ আগষ্ট) নবীগঞ্জের সৈয়দপুর এলাকা থেকে রবিউলকে জীবিত উদ্ধার করা হয়। ২৬ জুলাই রেস্টুরেন্ট থেকে নিখোঁজ হওয়া রবিউল আসলে আত্মগোপনে ছিল। ধারণা করা হচ্ছে,রেস্টুরেন্টের মালিকের সঙ্গে মনোমালিন্যের কারণে সে আত্মগোপনে যায়। আদালতে ১৬৪ ধারায় সে তা স্বীকারও করেছে।”

তিনি আরও বলেন,“আগে যে লাশ উদ্ধার হয়েছিল এবং যে মামলা করা হয়েছিল,সেসব বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

সিলেট নিউজ/এসডি.

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code