শিরোনাম
বানারীপাড়ায় গাছ চাপায় গৃহবধূর মৃত্যু, হাসপাতালে লড়ছে অবুঝ শিশু: আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান ইতালিতে প্রবাসী দুই ভাইয়ের দ্বন্দ্বে ছোট ভাই নিহত পহেলা মে, শ্রমিক দিবস, এর মানে গরিবের দিবস, এখানে কোনদিন সফলতা আসেনি কোনো শ্রমিকের! ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে আধুনিক গেইট নির্মাণে ভিত্তিপ্রস্তর কবিতা- বন্যার কারণে পথের ভিখারি বেতন সাকুল্যে সামান্য, কিন্তু সম্পদ কোটির ওপরে: কে এই প্রভাবশালী পিয়ন? মতিঝিল আইডিয়াল স্কুলে গভর্নিং বডির নির্বাচন দাবিতে অভিভাবকদের স্মারকলিপি রাজনৈতিক বিশ্লেষক, প্রভাবশালী কলামিস্ট, রাষ্ট্রচিন্তক- অথই নূরুল আমিন লেখালেখি করেছেন ​বানারীপাড়ার চাখার ইউনিয়নে কেমন চেয়ারম্যান চায় সাধারণ মানুষ? বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় শান্তি ও স্থিতিশীলতার আহবানে জাকের পার্টির জনসভা ও  র‍্যালি

সিলেট নিউজ ডেস্ক / ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

Manual4 Ad Code

 বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

Manual4 Ad Code

জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমির ফয়সল মোজাদ্দেদীর  নির্দেশক্রমে শান্তি ও স্থিতিশীলতার আহবানে সারাদেশব্যাপী জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে গত ২০ সেপ্টেম্বর ২০২৫ থেকে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত উপজেলা, ইউনিয়ন ভিত্তিক পৌরসভা, সিটি কর্পোরেশনের  ওয়ার্ড ভিত্তিক জনসভা ও  র‍্যালি চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় বরিশালের বানারীপাড়ায় জাকের পার্টি উপজেলা শাখার আয়োজনে বুধবার, দুপুর ৩টায় স্থানীয় ডাকবাংলা চত্ত্বরে এক জনসভার আয়োজন করা হয়। জনসভা উত্তর ডাকবাংলা চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় ডাকবাংলা চত্ত্বরে অনুষ্ঠিত জনসভায় মিলিত হয়। জাকের পার্টির পৌর সভাপতি আঃ খালেদ  তালুকদার  সভাপতিত্বে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমির ফয়সল মোজাদ্দেদী।  বানারীপাড়া উপজেলা জাকের পার্টির সাধারন সম্পাদক ও বরিশাল জেলা প্রচার সম্পাদক মোঃ ইব্রাহীম’র সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিষদের সহ সাধারন সম্পাদক বানারীপাড়া উজিরপুর নির্বাচনী এলাকার জাকের পার্টির সম্ভাব্য প্রার্থী স্বপন মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও  বরিশাল বিভাগ জাকের পার্টি ওলামা ফ্রেন্টর  সভাপতি মাওলানা সাইফুল ইসলাম জেহাদী, বানারীপাড়া উপজেলা কমিটির সভাপতি মোজাম্নেল হেসেন খান, উপজেলা সেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি আঃ হাই মেম্বর, সেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহম্মদ খায়ের, বানারীপাড়া উপজেলা ছাত্র ফ্রন্টের সভাপতি সাইফুল ইসলাম। এসময় উপজেলার জাকের পার্টির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের মধ্যে কোন বিবেধ সৃষ্টি করা যাবে না। জাকের পার্টি মানুষের দল, মানবেতর দল, গরীব দুঃখি মানুষের দল, স্বার্থান্বেসীদের দল নয়। অতএব জাকের পার্টির বিজয় অবশ্যম্ভাবী দল।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code