শিরোনাম
মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে উন্নয়নের রোল মডেল হবে হাওর এলাকায়,,,আনিসুল হক

সিলেট নিউজ ডেস্ক / ৪১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

Manual4 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:

হাওরাঞ্চলের প্রতিটি বেকার যুবককে টিটিসির মাধ্যমে প্রশিক্ষিত করে কর্মদক্ষ করে গড়ে তুলবেন বলে মন্তব্য করে সুনামগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক বলেন,আপনারা বিএনপির সাথে আগেও ছিলেন এখনো আছেন আর আগামীতেও থাকবেন তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। মা বেগম খালেদা জিয়া অসুস্থ,সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

Manual2 Ad Code

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও নির্বাচনী পথসভায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,এ অঞ্চল এখনও যোগাযোগের ক্ষেত্রে অনেক পিছিয়ে।আপনাদের ভোটে নির্বাচন হয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তার নেতৃত্বে এই হাওর এলাকার দূর্ভোগ থেকে মুক্তি আর উন্নয়নের রোল মডেল করবো। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের সাচনাবাজারের ঐতিহাসিক বটতলায় জামালগঞ্জ উপজেলা বিএনপি’র আয়োজনে আহ্বায়ক শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন আনিসুল হক।

Manual4 Ad Code

তিনি আরো বলেন,দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারনে হাওরাঞ্চলের গর্ভবতী নারীরা যে কষ্ট করেন তার জন্য নির্বিঘ্নে উপজেলা সদরে যেতে পারেন সেজন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং উপজেলা পর্যায়ে প্রয়োজনে সিজারের মতো অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।

আনিসুক হক বলেন,আসন্ন নির্বাচন অনেক চ্যালেঞ্জিং তাই শুধু সভা সমাবেশ করলে হবে না, আমাদের ধানের শীষের বার্তা নিয়ে প্রত্যেকের বাড়িতে গিয়ে তারেক রহমানের সালাম দিয়ে ভোট চাইবেন।

তিনি আরও বলেন,বেকারদের জন্য বেকার ভাতার ব্যবস্থা করা হবে। ইমাম মোয়াজ্জিমদের ভাতার ব্যবস্থা করা হবে। হাওরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান তৈরি করে বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে তারেক রহমান। 

এ সময় জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরুল হক আফিন্দি,জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম, জেলা বিএনপির বন ও পরিবেশ সম্পাদক ও জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক রাকাব উদ্দিন, বিএনপি নেতা শাহ মোহাম্মদ শাহজাহান, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ধন মিয়া, জুলফিকার চৌধুরী রানা, এমদাদ আফিন্দি, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, সদস্য এডভোকেট শাহিনুর রহমান, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সাইফুজ্জামান উকিল আলী, শাহ মোহাম্মদ লিয়াকত আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন,কৃষকদের জন্য খাল খনন করতে হবে। কৃষকরা যাতে তাদের ধান হাওর থেকে নির্বিঘ্নে বাড়িতে নিতে পারে সেজন্য ছোট ছোট রাস্তাগুলো পাকা করতে হবে। আমাদের কৃষি ব্যবস্থাকে যেমন রক্ষা করতে হবে তেমনি যোগাযোগ ব্যবস্থাকেও ঢেলে সাজাতে হবে।

Manual7 Ad Code

জামালগঞ্জ -সাচনা বাজারের দীর্ঘদিনের দুর্ভোগের কারণ ব্রীজ নির্মাণের জন্য আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। ৯০’র স্বৈরশাসক হুসেইন মুহাম্মদ এরশাদের ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থায় জোরালো আন্দোলনের মাধ্যমে বিদায় করে দিয়ে আপনাদের ভালোবাসায় বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান। এখন তারেক রহমানের হাতে দায়িত্ব দেন আর বঞ্চিত হবেন না।

Manual3 Ad Code

এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতা কর্মী সমর্থক গন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code