শিরোনাম
প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি, আপন অন্ধ ছেলেও হীরার খনি, শুধু দলীয় লোকদের প্রশংসা নিবেন না স্বজন হারানোর শোক থেকে মানবিক উদ্যোগ—করিমগঞ্জে ড. আনিছের ব্যতিক্রমী আয়োজন CBP প্রশিক্ষণ শেষে ইমিগ্রেশন কর্মকর্তা তানভীর শিক্ষকের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ কেরানীগঞ্জের প্রশাসনিক কর্মকর্তা মোঃ বসির আহমেদের বিরুদ্ধে প্রচারিত সংবাদের প্রতিবাদ এটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন, অষ্টগ্রামের সেই প্রধান শিক্ষককে শোকজ ৪টার ছুটি ২টায়, শিক্ষা অফিসারই জানেন না—তিন কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা তলব বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা একনেক সভায় ভূতুড়ে কান্ড, জামায়াত – শিবিরের জিন্নাহ কান্ড, আওয়ামী লীগের হাস‍্যকর লকডাউন শ্রীমঙ্গল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে খুদে বিজ্ঞানীদের চমক, ৫৮ স্টলে ভবিষ্যতের স্বপ্ন, মুগ্ধ দর্শনার্থীরা শ্রীমঙ্গলে ২৩ কেজির ওজনের অজগর উদ্ধার
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হাদীর উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজার শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিলেট নিউজ ডেস্ক / ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

Manual3 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:

শরীফ ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবির শহর শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।হাদীর উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজার শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮.১৫ মিনিটে ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের চৌমুহনী হতে এম সাইফুর রহমান রোড হয়ে, কুসুমবাগ পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Manual5 Ad Code

শহর সেক্রেটারি কাজী দাইয়ান আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ ও জেলা সভাপতি ফরিদ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন শহর শাখার অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাবেক মাদ্রাসা বিষয়ক সম্পাদক আশিক আল রশিদ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

তারেক আজিজ বলেন, আজকে শরিফ ওসমান হাদী ভাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শরীফ ওসমান হাদীর রক্ত পুরো বাংলাদেশের রক্তের সাথে প্রতিনিধিত্ব করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই ছাত্র-জনতাকে আবার মাঠে নামতে বাধ্য করবেন না। পালিয়েও পার পাবেন না। কোন ষড়যন্ত্র করে হাজারো হাদীকে শহীদ করে নির্বাচনকে ঠেকানো যাবে না। নির্বাচন আমরা আদায় করেই ছাড়বো ইনশাল্লাহ।

Manual8 Ad Code

তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী পরিবেশ তৈরিতে ভূমিকা পালন করুন, শৃগালের ভূমিকা পালন করবেন না। আমরা আপনাদের ভাই আমরা আপনাদের বন্ধু আমরা আপনাদের সন্তান তুল্য। আপনাদের চোখের সামনে আমাদেরকে গুলি করে হত্যা করা হয় কিভাবে আপনারা আইনের পোশাক পরে বসে থাকেন,জাতি জানতে চায়।

Manual6 Ad Code

তিনি বলেন, আপনারা এদেশের ছাত্র সমাজের পালস বুঝুন। ছাত্র সমাজকে সাথে নিয়ে একটি সমৃদ্ধ নিরাপদ ইনসাফ পূর্ণ বাংলাদেশ গড়ে তুলুন।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code