শিরোনাম
বাংলাদেশের সামাজিক অবকাঠামো, আপামর শিক্ষাব্যবস্থা বনাম সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতক ৫ নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারে প্রার্থী মিলনের কন্যার আবেগঘন বক্তব্যে উপস্থিতদের ব্যাপক সাড়া

সিলেট নিউজ ডেস্ক / ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

Manual2 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

Manual5 Ad Code

ছাতক পৌরসভার ৫নং ওয়ার্ডের উদ্যোগে বিএনপির ধানের শীষের সমর্থনে আলোচনা সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় ৫নং ওয়ার্ডের দক্ষিণ বাঘবাড়ি এলাকায় এ মতবিনিময় সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন সভাপতিত্ব করেন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেন সভা পরিচালনা করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাজ্জাদ মাহমুদ মনির।

Manual5 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে ছাতক পৌর বিএনপির আহ্বায়ক সামছুর রহমান সামছু বলেন, সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন একজন সুশিক্ষিত ও ভদ্র রাজনীতিবিদ হিসেবে সর্বমহলে পরিচিত। তিনি আরও বলেন, সাবেক সংসদ সদস্য থাকাকালীন তিনি ছাতক-দোয়ারাবাজারে শিল্পকারখানা স্থাপন, রাস্তাঘাট উন্নয়ন এবং স্কুল-কলেজের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা গত ১৫ বছরে অর্জিত উন্নয়নের তুলনায় অনেক বেশি। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং ধানের শীষ বিজয়ী হলে সুনামগঞ্জ ৫ আসনে মন্ত্রিত্ব আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Manual7 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহ্বায়ক সামছুর রহমান বাবুল, জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন-এর কন্যা মৌ আহমেদ তার বক্তব্যে বলেন, আপনারা আমার বাবাকে বারবার সংসদে পাঠিয়েছেন, তিনি আপনাদের পরীক্ষিত নেতা, গত ১৭ বছর নানা নির্যাতনের শিকার হলেও তিনি আপনাদের ছেড়ে যাননি, এখন যে সুযোগ এসেছে, তা কাজে লাগিয়ে আবারও ধানের শীষে ভোট দিয়ে তাঁকে আপনাদের সেবা করার সুযোগ করে দিন, আমার বাবা জীবনের শেষ সময়টুকু জনগণের সেবায় উৎসর্গ করতে চান। বিশেষ করে নারী ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। এসময় আরও বক্তব্য রাখেন, উনার জামাতা আবিদ আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাসেল তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী রাসেল মাহমুদ, দিলীপ কুমার দাস, কেশব দাস, নীরু বর্ধন, যুবদল নেতা ইমরান হোসেন, ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি বিপ্লব চন্দ্র পাল এবং ৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তাজির আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ পূর্ব জামে মসজিদের সভাপতি আহমদ আলী, নজির উদ্দিন, ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সামছুর রহমান, ৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, শামিম আহমদ চৌধুরী, ৪নং ওয়ার্ড বিএনপি নেতা ইয়াহিয়া, দক্ষিণ বাগবাড়ী পঞ্চায়েতের মোতাল্লি আজিম উদ্দিন, ৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সেবুল আহমেদ, ৪নং যুবদল নেতা লাহিন মিয়া, পৌর ছাত্রদল নেতা সনি, শাওন আহমেদ, রাহেল আহমেদ, শোয়েব আহমেদ, ৫নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান শাহীন, কলেজ ছাত্রদল নেতা তুর্জ, মাহিমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সভায় ১০ বছর বয়সী শিশু ছায়েম-এর কণ্ঠে বিএনপি ও ধানের শীষের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। মতবিনিময় সভা ও প্রচার মিছিলে ৫ নং ওয়ার্ডের দক্ষিণ বাগবাড়ি, লেবার পাড়া, পেপার মিল, রহমত বাগ এবং ব্যাটারি গলি থেকে শতশত নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, নজির হোসেন এবং গীতা পাঠ করেন বিষ্ণু দাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code