শিরোনাম
সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ঈদের আগেই না-ফেরা সোহেল, ভেঙে গেল একটি পরিবার

সিলেট নিউজ ডেস্ক / ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

Manual6 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :
ঈদের আনন্দ যেখানে সবার ঘরে সুখ আর হাসি নিয়ে আসে, সেখানে এক পরিবারের জীবনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মাত্র ২২ বছর বয়সী তরুণ সোহেলের জীবনের শেষ কথাগুলো ছিল—
👉 “আমার বাবা আর বউ কই, তারা বেঁচে আছে তো! আমার আর ঈদে বাড়ি ফেরা হলো না…”
এই কথাগুলো বলার কিছুক্ষণ পরই সবাইকে কাঁদিয়ে না-ফেরার দেশে পাড়ি জমায় সোহেল।
জানা গেছে, নিজের পরিবারের খোঁজ পাওয়ার আগেই সে পৃথিবী ছেড়ে চলে যায়। সোহেলের মৃত্যুতে তার পরিবারের উপর নেমে এসেছে চরম বিপর্যয়। ইতিমধ্যেই স্বামীহারা সোহেলের মা, এবার হারালেন তার একমাত্র সন্তানকেও। এখন প্রশ্ন—কী নিয়ে বাঁচবেন তিনি?
এদিকে সোহেলের অন্তঃসত্তা স্ত্রী, যে কিনা প্রিয় স্বামীর ফেরার অপেক্ষায় ছিল, তার জীবনেও নেমে এসেছে অন্ধকার। স্বামী ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে যে স্বপ্ন দেখছিল, তা এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেছে।
পরিবারের সদস্যরা জানান, ঈদ উপলক্ষে বাড়ি ফেরার কথা ছিল সোহেল ও তার বাবার। তাদের ফেরার খবরে সোহেলের মা আনন্দে অপেক্ষা করছিলেন। কিন্তু সেই অপেক্ষা আর পূরণ হলো না। আনন্দের জায়গায় নেমে এলো কান্না আর শোক।
ঘটনাটির আরেকটি দুঃখজনক দিক হলো—স্থানীয় সূত্রে জানা যায়, সোহেলের পকেটে প্রায় ৫০ হাজার টাকা ছিল, যা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই শোক প্রকাশ করছেন এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছেন।
শেষে সবার একটাই প্রার্থনা—
🤲 আল্লাহ যেন সোহেল ও তার বাবাকে জান্নাত নসিব করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code