শিরোনাম
জনগণের ভোটে নির্বাচিত সরকার, কাজের কাজ না করে, বিভিন্ন নাটক সাজিয়ে পার করছে সময় দখল হওয়া খেলার মাঠ দ্রুত অবমুক্ত করা হবে শ্রীমঙ্গলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সিলেটে অপহরণ-ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন, জড়িতদের গ্রেপ্তার চান সুমন ইউকে ওয়ার্ক পারমিট ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, ‘লিগ্যাল এজ সলিউশন’-এর বিরুদ্ধে থানায় অভিযোগ মানুষের স্বভাব পরিবর্তন অসম্ভব নয়: হাফিজ মাছুম আহমদ দুধরচকী ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার তিনদিন পর কিশোরীর মর্মান্তিক মৃত্যু গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদের মিষ্টিমুখ, এ কার্যক্রম থেকে বাদ মুলধারার সাংবাদিকরা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, রাশেদ খাঁন বনাম আজকে একটি অন্ধকার অধ‍্যায়ের অবসান প্রসঙ্গে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ ও তীব্র নিন্দা খাদিমপাড়ায় চার লাখ টাকা নিয়ে বেরিয়ে অপহৃত সুমন, মুক্তিপণ দিয়ে উদ্ধার
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে মা সমাবেশ:নিরাপদ মাতৃত্বে স্বাস্থ্যসেবার উদ্যোগ

Satyajit Das / ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual5 Ad Code

গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টিহীনতা ও রক্তস্বল্পতা প্রতিরোধে শ্রীমঙ্গল উপজেলার আমরাইল কমিউনিটি ক্লিনিকে অনুষ্ঠিত হয়েছে “মা সমাবেশ”। সোমবার (২২ জুন) আয়োজিত এই অনুষ্ঠানে মোট ৩০ জন গর্ভবতী মা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে গর্ভকালীন পুষ্টি,নিরাপদ প্রসব, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী মায়েদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা,পরামর্শ এবং ওষুধ প্রদান করা হয়।

Manual4 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO) ডা. সিনথিয়া তাসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গর্ভবতী মায়েদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি বলেন,গর্ভকালীন সঠিক সেবা নিশ্চিত করা গেলে মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে। প্রাতিষ্ঠানিক ডেলিভারির মাধ্যমে নিরাপদ প্রসব নিশ্চিত করা সম্ভব। প্রশিক্ষিত নার্স ও মিডওয়াইফদের তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে তিনি সবাইকে উৎসাহিত করেন।

তিনি আরও বলেন,এ ধরনের মা সমাবেশ নিয়মিত আয়োজন করা গেলে গ্রামীণ পর্যায়ে গর্ভকালীন সেবা গ্রহণের হার বাড়বে এবং মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু কমিয়ে আনা সম্ভব হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত স্যানিটারি ইন্সপেক্টর বিনয় সিং রাউতিয়া বলেন,গর্ভাবস্থায় পরিষ্কার-পরিচ্ছন্নতা,নিরাপদ পানীয় জল ব্যবহার এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। অসচেতনতার কারণে অনেক সময় সংক্রমণজনিত জটিলতা দেখা দেয়,যা সচেতনতার মাধ্যমেই প্রতিরোধ করা সম্ভব।

অন্যদিকে স্বাস্থ্য পরিদর্শক মনোয়ারা খানম বলেন,গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা,সময়মতো টিকা গ্রহণ এবং সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন,কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দেওয়া হলে মায়েদের স্বাস্থ্য সুরক্ষা আরও নিশ্চিত হবে।

Manual1 Ad Code

অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের চিকিৎসক কর্মকর্তা,নার্স,মিডওয়াইফ,সিএইচসিপি,স্বাস্থ্য সহকারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান,এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মাতৃস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়বে এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার পথ আরও সুগম হবে।

সিলেট নিউজ/এসডি.

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code