শিরোনাম
জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন জগন্নাথপুরে দুপক্ষের গোলাগুলি: থানায় মামলা, গ্রেপ্তার নেই কেউ, আহত হেকিম মিয়ার অবস্থা আশঙ্কাজনক গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন ছাতকের রুহি মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

​বানারীপাড়ায় যুবদলের উদ্যোগে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিলেট নিউজ ডেস্ক / ৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬

Manual1 Ad Code

জাকির হোসেন, বানারীপাড়া প্রতিনিধি:

Manual8 Ad Code

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ২৩ জুনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য যেকোনো কর্মসূচি প্রতিহত করার লক্ষ্যে বরিশালের বানারীপাড়ায় যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছে।  উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। নেতাকর্মীরা বানারীপাড়া পৌরসভার বিভিন্ন অলিগলি প্রদক্ষিন শেষে ফেরীঘাট এলাকা প্রতিবাদ সমাবেশ করেন। একই সাথে বিভিন্ন ইউনিয়ের বিভিন্ন নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে। এ সময় তারা আওয়ামী লীগের যেকোনো ধরনের উসকানিমূলক বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ​উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম মিয়া, ​সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা,,উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সবুর খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রিপন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজান ফকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য এস সরফুদ্দিন আহম্মেদ সান্টুর নির্দেশে দেশে শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বদা মাঠে সচেষ্ট রয়েছে। তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক স্বার্থে দেশে আবারো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে। তবে এ ধরনের যেকোনো চক্রান্ত জনগণকে সাথে নিয়ে শক্ত হাতে প্রতিহত করা হবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। সমাবেশে নেতারা আরও বলেন, জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি সর্বদা ঐক্যবদ্ধ। একই সাথে তারা নেতাকর্মীদের শান্তিশৃঙ্খলা বজায় রেখে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে সমাবেশটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code