শিরোনাম
সরকার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ আবু নাহিয়ান তাসকিনের বৃত্তি অর্জন, ভবিষ্যৎ স্বপ্ন ডাক্তার হওয়া ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশ ও শতভাগ নিয়োগের দাবি খুলনায় স্কুলছাত্রী নির্জনা হত্যা: মায়ের স্বীকারোক্তি, পলাতক বাবাকে গ্রেপ্তারে অভিযান জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে হাফিজ মাছুম আহমদ দুধরচকী সবার সেরা : বললেন, আমেরিকান প্রবাসী, মাওলানা আব্দুল ওয়াকিল মৌলভীবাজারের রাজনগরে বন্যার্তদের মধ্যে জামায়াতের ত্রাণসামগ্রী বিতরণ 🚨 নিখোঁজ সংবাদ / সন্ধান চাই 🚨 হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ:) : ইলম ও যুহদের মাকাম-মর্তবায় এ কালের মানুষের জন্যে উপমা হয়ে থাকবেন সাহায্যের আবেদন Hazrat Allama Mufti Mujahid Uddin Choudhury Dubagi (Rahimahullah): will be an example for the people of this age in the field of knowledge and Zuhd (Asceticism)
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সরকার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ

সিলেট নিউজ ডেস্ক / ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের সরকার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৌলভীবাজার মডেল থানার অধীন শেরপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা তাঁদের আটক করেন।)

Manual7 Ad Code

আটক ব্যক্তিরা হলেন- মৌলভীবাজারের খালিশপুর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে আজিজুল ইসলাম (২৫) এবং আখাইলকুড়া ইউনিয়নের বেকামুড়া গ্রামের রব্বানী মিয়ার ছেলে মুজিব মিয়া (২৬)।

Manual8 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সরকার বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন শেরপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুল্লাহ।

Manual6 Ad Code

অভিযানে তাঁর সঙ্গে সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম ও এএসআই সাইদুর রহমান অংশ নেন। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাঁদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ওবায়দুল্লাহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code