শিরোনাম
যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাস্তবায়ন হয়নি হাইকোর্টের আদেশ। জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদী থেকে চলছে বালু উত্তোলন পরীক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না জকিগঞ্জের রাজনের; রেললাইনের পাশে মিলল লাশ, ফেসবুকের মাধ্যমে পরিচয় শনাক্ত! জকিগঞ্জে প্রবাসীর ওপর হামলা, মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ; শ্রমিক দলের নাম ব্যবহারের অভিযোগে উত্তেজনা সরকার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ আবু নাহিয়ান তাসকিনের বৃত্তি অর্জন, ভবিষ্যৎ স্বপ্ন ডাক্তার হওয়া ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশ ও শতভাগ নিয়োগের দাবি খুলনায় স্কুলছাত্রী নির্জনা হত্যা: মায়ের স্বীকারোক্তি, পলাতক বাবাকে গ্রেপ্তারে অভিযান জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে হাফিজ মাছুম আহমদ দুধরচকী সবার সেরা : বললেন, আমেরিকান প্রবাসী, মাওলানা আব্দুল ওয়াকিল
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পরীক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না জকিগঞ্জের রাজনের; রেললাইনের পাশে মিলল লাশ, ফেসবুকের মাধ্যমে পরিচয় শনাক্ত!

সিলেট নিউজ ডেস্ক / ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

Manual8 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

Manual6 Ad Code

ঢাকা থেকে চাকরির পরীক্ষা শেষে সিলেট ফেরার পথে নিখোঁজ হওয়া মাহবুব সারওয়ার রাজন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (১২ জুলাই) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত রাজন সিলেটের জকিগঞ্জ পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের বাসিন্দা বলে পারিবারিক সূত্রে ফেসবুকে সাধারণ পাবলিক পোস্ট দিয়ে ছিল তার ফলে নিশ্চিত হওয়া গেছে।

​পারিবারিক সূত্রে জানা যায়, রাজন একটি চাকরির পরীক্ষায় অংশ নিতে ঢাকায় গিয়েছিলেন। পরীক্ষা শেষে গতকাল শনিবার (১১ জুলাই) রাতে ঢাকার একটি ট্রেনযোগে তিনি সিলেটের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও তিনি বাড়ি না ফেরায় এবং তার সাথে থাকা মোবাইল ফোন বন্ধ পাওয়ায় পরিবার চরম উদ্বিগ্ন হয়ে পড়ে।

Manual4 Ad Code

​আজ রোববার সকাল থেকেই নিখোঁজ রাজনের সন্ধান চেয়ে তার ভাইয়েরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন। পরবর্তীতে দুপুরের দিকে ফেসবুকেরই একটি গ্রুপে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশের ছবি দেখতে পান তারা। ছবি দেখে ভাইয়েরা নিশ্চিত হন যে এটি নিখোঁজ রাজনেরই মরদেহ। ফেসবুকের ওই পোস্টে উল্লেখ করা হয়েছিল, হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর এলাকায় রেললাইনের পাশে অজ্ঞাত অবস্থায় লাশটি পড়েছিল এবং স্থানীয়রা পরিচয় নিশ্চিতের জন্য ছবি পোস্ট করে সবার সহযোগিতা চেয়েছিলেন।

​শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাজনের মরদেহটি উদ্ধার করে বর্তমানে রেলওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে। মৃত্যুর খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ইতিমধ্যেই শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা সেখানে পৌঁছানোর পর আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Manual8 Ad Code

​কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য মেলেনি। তবে স্থানীয় সূত্রে ধারণা করা হচ্ছে, ট্রেনে চলন্ত অবস্থায় তিনি ছিনতাইকারী বা মলম পার্টির খপ্পরে পড়তে পারেন। ছিনতাইকারীরা সবকিছু লুটে নিয়ে তাকে ট্রেন থেকে নিচে ফেলে দিয়ে থাকতে পারে। রেলওয়ে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Manual3 Ad Code

​তরুণ এই যুবকের এমন আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে জকিগঞ্জের গন্ধদত্ত গ্রামসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code