শিরোনাম
বাংলাদেশের সামাজিক অবকাঠামো, আপামর শিক্ষাব্যবস্থা বনাম সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন

সিলেট নিউজ ডেস্ক / ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক, শায়েস্তাগঞ্জ:

Manual3 Ad Code

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শায়েস্তাগঞ্জ উপজেলার ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। বিশেষ করে ৭ নং ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক আলোচনায় রয়েছেন তরুণ ও সমাজসেবক আদর হোসেন।

Manual3 Ad Code

এলাকার সাধারণ মানুষের দাবি, আদর হোসেন দীর্ঘদিন ধরে ৭ নং ওয়ার্ডের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রেখেছেন। যেকোনো সংকট ও দুর্যোগে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তরুণ এই প্রার্থী মেম্বার নির্বাচিত হলে ওয়ার্ডের রাস্তাঘাট উন্নয়ন, মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠন এবং যুবসমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় ভোটাররা।

Manual6 Ad Code

নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে আদর হোসেন বলেন, “আমি জনগণের পাশে থেকে কাজ করতে চাই। সবার সাথে মিলেমিশে, হাতে হাত রেখে কাজ করে যাবো এবং সকলের সুখে-দুঃখে সবসময় পাশে থাকবো। আমি পদের লোভে নয়, বরং ৭ নং ওয়ার্ডের অবহেলিত মানুষের সেবা করতেই নির্বাচনে অংশ নিতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি।”

এলাকার তরুণ ও প্রবীণ ভোটারদের মতে, সৎ, যোগ্য এবং পরিচ্ছন্ন ইমেজের প্রার্থী হিসেবে আদর হোসেন এবারের নির্বাচনে ৭ নং ওয়ার্ডে অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code