শিরোনাম
ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন

সিলেট নিউজ ডেস্ক / ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি:

জীবনের শেষ প্রহরে এসে গর্ভধারিনী মা রহিমা খাতুন ব্যাকুল হয়ে খুঁজে ফিরছেন তার হারিয়ে যাওয়া নাড়ীর ছেঁড়া ধন রেশমা আক্তারকে। হাসপাতালের বিছানায় শয্যাশায়ী এ মা মৃত্যুর মুখ থেকে শেষবারের মতো হলেও দেখতে চান তার মেয়েকে। কিন্তু দীর্ঘ অর্ধশত বছরেও সন্ধান মেলেনি বিয়ানীবাজারের সেই ইদ্রিস ডাক্তার কিংবা তার পরিবার, যাদের কাছে শিশুকালেই দত্তক দেওয়া হয়েছিল রেশমাকে।

Manual5 Ad Code

​পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৭৪ সালে বিয়ানীবাজারের স্থায়ী বাসিন্দা ইদ্রিস ডাক্তার চট্টগ্রামের ৩ নম্বর ফকিরহাট এলাকায় বসবাস করতেন। সেখানে উনার একটি হোমিওপ্যাথিক ফার্মেসি ছিল এবং উনার ছোট ভাই এর নাম আবুল কালাম। সেই সময় চট্টগ্রাম, কক্সবাজারের উখিয়া নিবাসী রহিমা খাতুনের সাথে ইদ্রিস ডাক্তারের পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে রহিমা খাতুনের প্রায় ৭-৮ মাসের শিশুকন্যা রেশমাকে পালক/দত্তক নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন ইদ্রিস ডাক্তার। সন্তানের সুন্দর ভবিষ্যতের কথা ভেবে রহিমা খাতুন কান্নাভেজা বুকে তার মেয়েকে বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কোলে তুলে দেন।

Manual1 Ad Code

​দত্তক নেওয়ার পর ১৯৭৪ সাল থেকে দীর্ঘ ৫২ বছর পার হয়ে ২০২৬ সালেও মা রহিমা খাতুন নানা মাধ্যমে নিজ সন্তানের খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু কোনোভাবেই ইদ্রিস ডাক্তার বা মেয়ে রেশমা বেগমের সন্ধান পাননি। বর্তমানে রহিমা খাতুন মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। জীবনের শেষ মুহূর্তে এসে তিনি কেবল একবার সন্তান রেশমাকে বুকে জড়িয়ে ধরতে চান।

​বর্তমানে চট্টগ্রাম বসবাসরত রেশমার ছোট ভাই রফিকুল ইসলাম এ তথ্যগুলো জানান। তারা ৩ ভাই ও ১ বোন। পরিবারের পক্ষ থেকে বিয়ানীবাজারসহ সমগ্র সিলেটবাসীর কাছে আকুল আবেদন জানানো হয়েছে—যদি কেউ ইদ্রিস ডাক্তার, তার ছোট ভাই আবুল কালাম কিংবা রেশমা আক্তারের কোনো ধরনের সন্ধান পেয়ে থাকেন, তবে দয়া করে এই মুমূর্ষু মায়ের সাথে যোগাযোগের সুযোগ করে দিন।

Manual4 Ad Code

​একজন সন্তানহারা মায়ের শেষ ইচ্ছা পূরণে যে বা যারা তথ্য দিয়ে সাহায্য করতে চান, তাদেরকে অতি দ্রুত পরিবারের সাথে অথবা সংশ্লিষ্ট গণমাধ্যম (দৈনিক সিলেট নিউজ) সাথে,  যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। ০১৭১২০৭৯৯২৯

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code