নিজস্ব প্রতিবেদক:
নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের ঠাকুরবাড়ি গ্রামের কৃতী সন্তান চারণ কবি মুকলেছ উদ্দিন। তিনি একাধারে একজন মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক, কবি, লেখক, যাত্রাশিল্পী, সাবেক শিক্ষক, ফুটবল খেলোয়াড় ও মানবতার সেবায় নিয়োজিত একজন পরিচিত ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসচর্চার মাধ্যমে তিনি নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন।
জন্ম ও পারিবারিক পরিচয়:
চারণ কবি মুকলেছ উদ্দিন ১৯৫৫ সালের ১১ এপ্রিল নেত্রকোনা জেলার মদন উপজেলার কাইকুড়িয়া গ্রামে তাঁর মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম আব্দুর রউফ এবং মাতার নাম মরহুমা জুবেদা খাতুন। তাঁর পৈতৃক নিবাস একই উপজেলার চানগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঠাকুরবাড়ি গ্রামে।
তাঁর পারিবারিক ইতিহাসও বেশ সমৃদ্ধ। তাঁর দাদা মরহুম নজর আলী শাহ তৎকালীন সময়ে দেওবন্দি মাওলানা হিসেবে পরিচিত ছিলেন। তাঁর চাচা সৈয়দ আলী সরকার কলকাতার একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তী সময়ে কলকাতার একটি শহরে কর্মরত ছিলেন।
বহুমুখী প্রতিভা ও সামাজিক অবদান:
মুকলেছ উদ্দিন একজন সক্রিয় মুক্তিযোদ্ধা। পাশাপাশি তিনি ফুটবল খেলোয়াড় ও যাত্রাশিল্পী হিসেবেও এলাকায় পরিচিতি অর্জন করেন। মানবতার সেবায় কাজ করার পাশাপাশি এলাকার শিক্ষা বিস্তারেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
নিজের প্রচেষ্টা ও শ্রমে এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। পরবর্তী সময়ে তিনি ওই বিদ্যালয়ে কিছুদিন শিক্ষকতাও করেন।
জীবনের নানা সুখ-দুঃখ ও প্রতিকূলতা পেরিয়ে বর্তমানে গান, গল্প, কবিতা ও ইতিহাস রচনাকে তিনি নিজের নেশা ও পেশা হিসেবে গ্রহণ করেছেন।
রাষ্ট্রপতির জীবনী নিয়ে মহাকাব্য রচনা
মুকলেছ উদ্দিনের সাহিত্যজীবনের অন্যতম উল্লেখযোগ্য কাজ হলো মহামান্য রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুল হামিদের জীবন ও কর্ম নিয়ে রচিত ‘হাওর বাংলার সোনার মানুষ’ শীর্ষক মহাকাব্য। প্রায় ১ হাজার ৭০০ লাইনের এই দীর্ঘ কবিতাটি ৮০ পৃষ্ঠার একটি বই হিসেবে প্রকাশিত হয়।
২০২৩ সালে বইটি রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়ার সময় তিনি শুভেচ্ছা ও সম্মাননা গ্রহণ করেন।
এ ছাড়া ২০২৩ সালে নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের কাছ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা সম্মাননা এবং ২০ হাজার টাকার প্রকল্প অনুদান লাভ করেন।
দেশ-বিদেশে অর্জিত সম্মাননা ও স্বীকৃতি:
দীর্ঘ সাহিত্যচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তিনি দেশ-বিদেশের বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন থেকে অসংখ্য সম্মাননা, পদক, ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার অর্জন করেছেন।
তাঁর উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে—
১. ২০২৩ সালে রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুল হামিদের জীবনীভিত্তিক ‘হাওর বাংলার সোনার মানুষ’ মহাকাব্য রচনার স্বীকৃতিস্বরূপ শুভেচ্ছা ও সম্মাননা।
২. ২০২৩ সালে নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের কাছ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা সম্মাননা ও ২০ হাজার টাকার প্রকল্প অনুদান।
৩. ২০২৫ সালে পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য পরিষদের আন্তর্জাতিক সম্মেলনে অমর একুশে কবি ফররুখ আহমদ স্মৃতি পদক, লকেট ও সনদপত্র।
৪. ২০২২ সালে জাতীয় মাস ডিসেম্বর উপলক্ষে সেরা কবিতা সম্মাননা।
৫. ২০২০ সালে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি সম্মাননা।
৬. ২০২১ সালে শুভ সন্ধ্যা সাহিত্য পরিবারের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সম্মাননা।
৭. ২০২৫ সালের ৫ জানুয়ারি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টার থেকে ‘রক্তঝরা জুলাই অধিকার’ বইয়ের প্রাপ্তিস্বীকারপত্র। বইটি শহীদ আবু সাঈদ কর্নারের সেলফে সংরক্ষিত রয়েছে।
৮. ২০২২ সালে ‘প্রেমের নিগূঢ়’ যৌথ বইয়ের জন্য সেরা সাহিত্য পদক।
৯. ২০২৩ সালে বৃত্ত কালার একাডেমির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব এবং বর্ষসেরা কবি ক্রেস্ট সম্মাননা।
১০. ২০২২ সালে মৌমাছি প্রকাশনা থেকে সেরা লেখক সনদ।
১১. ২০২৩ সালে সোহাগী সাহিত্য পরিষদের সম্মেলনে বিভাগীয় গুণীজন সম্মাননা ও ক্রেস্ট।
১২. দিব্য সাহিত্য দর্শন থেকে সম্মাননাপত্র।
১৩. ২০১৪ সালে হাসান প্রকাশনী সাহিত্য পদক।
১৪. ২০২৬ সালে ‘নেত্রকোনা গীতিকা ও ঐতিহ্যের ইতিহাস সংগ্রাহক’ বইয়ের জন্য ঐকতান প্রকাশনীর সাহিত্য পুরস্কার।
১৫. ২০২৬ সালে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে ড. কবি শহীদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড।
১৬. ২০২৬ সালে বাংলাদেশ ঝংকার শিল্পগোষ্ঠী থেকে কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি অ্যাওয়ার্ড।
১৭. Allama Iqbal International Peace Award।
১৮. Competition Platform First Place Award।
১৯. Literary Icon Award 2016।
২০. Kabita Sahitya Group Award 2025।
২১. ২০২০ সালে নেত্রজল সাহিত্য ম্যাগাজিন সম্মাননা সনদ।
২২. ২০২৫ সালে বাংলাদেশ পোয়েটস ক্লাব সম্মাননা সনদ।
২৩. ২০২৬ সালে শিল্পী সাহিত্য মহল, বাংলাদেশ-ভারত সম্মাননা সনদ।
২৪. ২০২২ সালে সাহিত্য ও সংস্কৃতি ভুবন সম্মাননা স্মারক।
২৫. ২০২৩ সালে একাডেমি প্রকাশনীর তৃতীয় বার্ষিক অনুষ্ঠানে সম্মাননা স্মারক।
২৬. ২০২৪ সালে ভাবনা কলমে লেখনি সম্মাননা।
২৭. ২০১৩ সালে ভাবনা কলমে লেখনি সম্মাননা।
২৮. ২০২১ সালে শুভ সন্ধ্যা সাহিত্য পরিবারের দৈনিক সেরা পাঁচ স্মৃতি সম্মাননা।
২৯. ২০১৪ সালে সোহাগী সাহিত্য পরিষদের সাপ্তাহিক সেরা কবি সম্মাননা সনদ।
৩০. ২০২১ সালে শুভ সন্ধ্যা সাহিত্য পরিবারের দৈনিক সেরা সম্মাননা।
৩১. ২০২১ সালে বাংলাদেশ সুবর্ণজয়ন্তী সেরা কবি সম্মাননা।
৩২. ২০২২ সালে ভাবনা কলমে ডেকোরেশন সম্মাননা।
৩৩. শুভ সন্ধ্যা সাহিত্য পরিবারের দৈনিক সেরা সম্মাননা।
৩৪. ২০২২ সালে সাহিত্য সংস্কৃতি ভুবনের শ্রেষ্ঠ পাঠক সম্মেলন সম্মাননা।
৩৫. ২০২২ সালে জাতীয় কবি ও লেখক পরিষদের দৈনিক সেরা কবিতা সম্মাননা।
৩৬. বিনোদর সাহিত্য পত্রিকার সপ্তাহের সেরা গল্পকার সম্মাননা।
৩৭. ২০২২ সালে মাটির মা ফাউন্ডেশনের দৈনিক সেরা সম্মাননা সনদ।
৩৮. ২০২২ সালে চট্টগ্রাম সাহিত্য কুটিরের দৈনিক শ্রেষ্ঠ সম্মাননা সনদ।
৩৯. ২০২২ সালে কবি সংগঠনের কবিতা সম্মাননা।
৪০. শাকিল উপজেলা সাহিত্য পরিষদের দৈনিক সাহিত্য সম্মাননা।
৪১. ২০২২ সালে সাহিত্য জগতের সেরা প্রথম শ্রেষ্ঠ মঞ্চ স্বাগত কবি সম্মাননা।
৪২. ফুলের মালা সাহিত্য পরিষদ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন।
৪৩. সাউথ এশিয়া সাহিত্য পরিষদ অ্যাওয়ার্ড।
৪৪. ২০২৬ সালে বিকেটিভি অ্যাওয়ার্ড সনদ।
বিদেশ থেকে অর্জিত সম্মাননা
বাংলাদেশের পাশাপাশি ভারতসহ বিদেশের বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন থেকেও তিনি সম্মাননা ও স্বীকৃতি লাভ করেছেন। উল্লেখযোগ্য অর্জনগুলো হলো—
৪৫. ২০২৫ সালে বিশ্ব বঙ্গ কবি সাহিত্যিক পরিষদ থেকে ‘দৃষ্টিনন্দন কাব্যের জনক কবি আছহাব উদ্দিন তালুকদার সাহিত্য অ্যাওয়ার্ড’।
৪৬. বিশ্ব বঙ্গ কবি সাহিত্যিক পরিষদ, আসাম, ভারত থেকে সম্মাননাপত্র।
৪৭. Certificate of Appreciation (India)।
৪৮. ২০২৬ সালের ২৬ জুলাই National Doctor’s Day উপলক্ষে Best Wellness Professional Award।
৪৯. ২০২৩ সালে যশ সাহিত্য পরিবার, ভারত থেকে সম্মাননা সনদ।
৫০. ২০২৪ সালে বিশ্ব বঙ্গ কবি সাহিত্যিক পরিষদ, আসাম, ভারতবর্ষের ক্যালেন্ডারে ‘দৃষ্টিনন্দন কাব্যের জনক’ হিসেবে স্বীকৃতি।
এ ছাড়া তিনি বিশেষ সম্মাননা ও উপাধিতে ভূষিত হয়েছেন।
কীভাবে পেলেন ‘চারণ কবি’ উপাধি:
মুকলেছ উদ্দিনের জীবনের অন্যতম স্মরণীয় অর্জন হলো ‘চারণ কবি’ উপাধি লাভ। ২০২৩ সালের ৪ নভেম্বর ময়মনসিংহ গীতিকার ১০০ বছর পূর্তি উপলক্ষে নেত্রকোনা জেলা পাবলিক লাইব্রেরিতে আয়োজিত সম্মেলনে তিনি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী তাঁর বক্তব্যে মুকলেছ উদ্দিনকে ‘চারণ কবি’ হিসেবে ঘোষণা করেন। উপস্থিত সুধীজনদের সামনে এ ঘোষণার মধ্য দিয়ে তিনি ‘চারণ কবি’ উপাধি অর্জন করেন। এ সম্মাননা প্রদানের জন্য তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাহিত্য ও ইতিহাসচর্চায় এগিয়ে যেতে চান:
জীবনের দীর্ঘ পথচলায় নানা প্রতিকূলতা ও অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়ে চলেছেন চারণ কবি মুকলেছ উদ্দিন। মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস, ঐতিহ্য, মানবতা, সমাজ ও মানুষের জীবনচিত্র তাঁর লেখালেখির অন্যতম বিষয়।
তিনি মনে করেন, সাহিত্য ও ইতিহাসচর্চার মাধ্যমে দেশ, জাতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে যাওয়াই একজন লেখকের বড় সার্থকতা।
নিজের সাহিত্যকর্ম ও অর্জিত সম্মাননাগুলোকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে তিনি আগামী দিনেও গান, গল্প, কবিতা ও ইতিহাস রচনার মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে কাজ করে যেতে চান।
চারণ কবি মুকলেছ উদ্দিনের এই দীর্ঘ সাহিত্যযাত্রা ও বহুমুখী কর্মকাণ্ড তাঁর নিজ এলাকা নেত্রকোনার মদন উপজেলার জন্যও গর্বের বিষয়।