শিরোনাম
মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে? প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ও শারীরিক মিলনের পর বিয়ের অস্বীকৃতি: ঝিনাইদহে মাদরাসা শিক্ষক আটক হবিগঞ্জ সমিতি সিলেটের বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি প্রদান..২০২৬ ইংরেজি ​তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি আল্লামা ইকবাল স্মরণ সভায় বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কবি মুখলেছ উদ্দিন 
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ব্যাবসায়ীকে কুপিয়ে টাকা ছিন্তাই।

Coder Boss / ৬৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২০

Manual4 Ad Code

পাবনায় প্রকাশ্যে শত শত মানুষের সামনে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইকালে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিনসহ (২৫) তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে পাবনার আতাইকুলা হাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Manual4 Ad Code

পাবনা সদর উপজেলার আতাইকুলা থানা পুলিশের ওসি নাসির উল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুপুর আনুমানিক ২টার দিকে আটঘরিয়া উপজেলায় বৃহস্পতিপুর গ্রামের ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৪০) ৭ লাখ ১০ হাজার টাকার একটি চেক এবং নগদ ৫ লাখ ৮০ হাজার টাকা ব্যাগে নিয়ে অগ্রণী ব্যাংক আতাইকুলা শাখায় জমা দিতে যাচ্ছিলেন।

Manual3 Ad Code

এসময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন (২৫) ও তার ছোট ভাই রানা (২৩) এবং অপর সহযোগী শিপন (২৩) ওই ব্যবসায়ীর পথরোধ করে। এক পর্যায়ে তার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং তিনি টাকা দিতে না চাইলে তাকে কুপিয়ে আহত করার পর টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়।

Manual4 Ad Code

এসময় ব্যবসায়ী সিরাজুলের চিৎকারে হাটের লোকজনসহ পার্শ্ববর্তী আতাইকুলা থানার পুলিশ এসে রুহুল আমিনসহ তিন যুবককে আটক করে।

ওসি আরও জানান, ৭ লাখ ১০ হাজার টাকার চেকটি এবং নগদ ৪ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। আটক রুহুল আমিনসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার অপরাধের দায় সংগঠন নেবে না। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে। তাকে দল থেকে বহিষ্কার করা হবে।collected news.

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code