শিরোনাম
শিক্ষকের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ কেরানীগঞ্জের প্রশাসনিক কর্মকর্তা মোঃ বসির আহমেদের বিরুদ্ধে প্রচারিত সংবাদের প্রতিবাদ এটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন, অষ্টগ্রামের সেই প্রধান শিক্ষককে শোকজ ৪টার ছুটি ২টায়, শিক্ষা অফিসারই জানেন না—তিন কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা তলব বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা একনেক সভায় ভূতুড়ে কান্ড, জামায়াত – শিবিরের জিন্নাহ কান্ড, আওয়ামী লীগের হাস‍্যকর লকডাউন শ্রীমঙ্গল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে খুদে বিজ্ঞানীদের চমক, ৫৮ স্টলে ভবিষ্যতের স্বপ্ন, মুগ্ধ দর্শনার্থীরা শ্রীমঙ্গলে ২৩ কেজির ওজনের অজগর উদ্ধার আমাসুফ সিলেট বিভাগীয় সভাপতির সঙ্গে হবিগঞ্জ জেলা জোনাল কমিটির সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় ৪ হারানো মোবাইল উদ্ধার,মালিকদের কাছে হস্তান্তর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান ভূঞার ইন্তেকাল
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাহিরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, আটক ৫

Coder Boss / ৬৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২০

Manual3 Ad Code

তাহিরপুর প্রতিনিধিঃ
তাহিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর লোকজনের মধ্যে সংঘর্ষে এক কিশোরীসহ ২০ জন আহত হয়েছে।
গুরুতর আহত কামাল মিয়া ও মাজেদা বেগম নামে দুই জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করেছে।
আটকৃতরা হলেন, আলী হোসেন কমান্ডার (৫৫), জামাল মিয়া (৫৫), কবির হোসেন (২৬), ফরিদ মিয়া (৩৮)।
শনিবার দুপুরে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ধরুন্দ গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার বাদাঘাট ইউনিয়নের ধরুন্দ গ্রামের পরশ আলীর ছেলে মলাই মিয়ার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে পাশর্^বর্তী কাঞ্চনপুর গ্রামের মৃত কডু মিয়ার ছেলে আলী হোসেন কমান্ডারের মধ্যে। শনিবার সকালে মলাই মিয়ার কলেজ পড়ুয়া ছোট ভাই সালমান শাহ বাদাঘাট বাজারে আসার সময় ধরুন্দ গ্রামের সামনের রাস্তায় আলী হোসেন কমান্ডারের ছেলে কামাল হোসেন ধারালো অস্ত্র নিয়ে সালমানের পথরোধ করে তাকে মারপিট করে। মারপিটের খরব পেয়ে মলাই মিয়ার আত্মীয়-স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে সালমানকে উদ্ধার করে বাড়ী নিয়ে আসে। একপর্যায়ে কামাল মিয়া বাড়ী গিয়ে এঘটনা জানালে আলী হোসেন কমান্ডারের নেতৃত্বে তার আত্মীয় স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে মলাই মিয়ার বাড়ির সামনে এসে প্রতিপক্ষ মলাই মিয়ার লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের লোকজনের মধ্যে ঘন্টাব্যপী সংঘর্ষ চলে। সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশের ঘটনাস্থলে এসে লাটিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সংঘর্ষের মলাই মিয়ার পক্ষের জামাল মিয়া (৫৫), জহির মিয়া (৩৫), কবির হোসেন (২৬), মোশারফ মিয়া (৩৫), জসিম উদ্দিন (৩৫), ফরিদ মিয়া (৩৮), নাছির মিয়া (৩৫), আবুবক্কর (৪২), আলাল মিয়া (২৮), দুলাল মিয়া (৪০) এবং আলী হোসেন কমান্ডার পক্ষে আলী হোসেন কমান্ডার (৫৫) তার ছেলে কামাল মিয়া (৩৫), মাজেদা বেগম (১৬), অহিনুর (২৫), আক্কাছ আলী (৩৫), আইনুল মিয়া (৩২) সহ ৫/৬জন আহত হয়।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান সংঘর্ষের ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code