শিরোনাম
*কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আল হারামাইন গ্রুপ ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমানের উদ্যোগে সিলেটের ২৭ ওয়ার্ডে ঈদ উপহার সামগ্রী বিতরন

Coder Boss / ৭২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২০

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ

করোনা ভাইরাসে (কোভিড ১৯) অসহায় হয়ে পড়া দরিদ্র ও খেটে খাওয়া মানুষের
পাশে দাঁড়িয়েছে আল হারামাইন গ্রুপ ও এনআরবি ব্যাংক। আল হারামাইন গ্রুপ ও
এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান সিআইপি এর উদ্যোগে ও
আন্তরিক প্রচেষ্টায় আলহারামাইন হাসপাতালের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ
অলিউর রহমানের তত্বাবধানে সিলেটের সিটি কপোরেশনের ২৭টি ওয়ার্ডে মধ্যে ১০
ট্রাক ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) নগরীর সুবহানী ঘাট আল হারামাইন হাসপাতেল সামনে এসব ঈদ
উপহার সামগ্রী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও
কাউন্সিলবৃন্দের হাতে তুলে দেন আল হারামাইন হাসপাতাল’র ভাইস চেয়ারম্যান
মোহাম্মদ অলিউর রহমান।

Manual2 Ad Code

ঈদ উপহার খাদ্য সামগ্রী কাউন্সিলরবৃন্দ নিজ নিজ এলাকায় বিতরন করবেন।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

Manual1 Ad Code

এ সময় মেয়র জনকল্যানে নিবেদীত প্রাণ শিল্পপতি মাহতাবুর রহমান নাসিরের
ভুয়সী প্রশংসা করেন।

Manual8 Ad Code

মেয়র আরিফুল হক বলেন, আল হারমাইন গ্রুপ ও এনআরবি ব্যাংকের জনস্বার্থে
উদ্যোগগুলো সিলেটে ব্যাপক ভাবে প্রশংসিত হয়েছে। তারা মানুষের কল্যানে
নিরলসভাবে কাজ করেছেন। সিলেট সিটি করপোরেশন করোনাকালীন সময়ে যে ত্রান
তহবিল খুলেছিলো সেখানেও এই গ্রুপের অংশগ্রহন আমাদের অনুপ্রেরনা যুগিয়েছে।
যেখানেই মানবতার ডাক সেখানেই তাদের অংশগ্রহন। এজন্য তিনি আল হারমাইন
গ্রুপ ও এনআরবি ব্যাংকের সকলকে ধন্যবাদ জানান। একই সঙ্গে আগামীতেও তাদের
অংশগ্রহনের আহবান জানান মেয়র।
এ সময় বক্তব্য রাখেন আল হারামাইন হাসপাতাল’র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ
অলিউর রহমানও। তিনি জানান- আজ আমরা সিলেটের ২৭ টি ওয়ার্ডে ঈদ উপহার
দিয়েছি। ১০টি ট্রাকের মাধ্যমে গোটা নগরের মানুষের কাছে ঈদ উপহার সামগ্রী
প্রদান করা হয়। এর আগেও আমরা সিটি কপোরেশনের খাদ্য তহবিলে সহযোগিতা
দিয়েছি। তিনি জানান- মুলত অসহায় ও কষ্টে থাকা মানুষদের কথা চিন্তা করে
আমাদের এই সহযোগিতা। এটি অব্যাহত থাকবে।
এছাড়া সিলেট বিভাগের সুনামগঞ্জ, মৌলভীবাজার, বড়লেখা রাজনগর, কুলাউড়া ও
জুড়ি, সিলেটের সিলেট সদর উপজেলা, উপজেলা, কোম্পানীগঞ্জ উপজেলা
বিয়ানীবাজারের চারখাই, দক্ষিণ সুরমা, মোগলো বাজার, জৈন্তাপুর সারি এলাকা
দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, জাফলং ও রাধানগর এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ
করা হয়েছে।

Manual5 Ad Code

অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন- এনআরবি ব্যাংকে সিলেটে বিভাগে জোনাল হেড
প্রশান্ত কুমার সিং, লালদিঘির পার শাখার ব্রাঞ্চ ম্যানেজার পিজুস কুমার
সরকার, কাউন্সিলর শান্তনু দত্ত সনতু, কাউন্সিল তারেকুর রহমান তারেক,
কাউন্সিলর আব্দুর রকিব তুহিন প্রমুখ।

Bhh


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code