শিরোনাম
সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু ​বানারীপাড়ায় চাঁদা না দেওয়ায় ঘর নির্মাণে বাধা ও কুপিয়ে জখমের অভিযোগ: থানায় লিখিত অভিযোগ  যাঁর হাতে খোঁড়া হয়েছে অসংখ্য কবর, আজ সেই মানুষটিকেই শেষ বিদায় কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি! হাফিজ মাছুম আহমদ দুধরচকী আরকয় (RCOY) নিয়ে বিতর্ক: জুলাই আন্দোলন, পুনর্বাসনের অভিযোগ ও নিরপেক্ষ তদন্তের দাবি জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান নূর হোসাইন-এর পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বরিশালে গত ২৪ ঘন্টায় করোনায় ১১ জনের মৃত্যু, আক্রান্ত ৬০৭ জন।

Coder Boss / ৫১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২০

Manual7 Ad Code

 

জাকির হেসেন, বরিশাল।।

Manual7 Ad Code

বরিশাল বিভাগের ৬ জেলায় মহামারী করোনা ভাইরাসে এ পর্যন্ত মোট ৬০৭ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া সুস্থ হয়েছে ১৪৪ জন এবং মৃত্যু হয়েছে মোট ১১ জনের। সোমবার (০১ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে ভোলা ব্যতীত ৫ জেলায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ১৪ হাজার ৫২২ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

এর মধ্য হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ১৩ হাজার ৫৬৩ জনকে, আর এরমধ্যে ১১ হাজার ৩৭৫ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া এখন বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে ৯৫৯ জন রয়েছেন এবং এ পর্যন্ত ৭৭৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

এর বাইরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাপ্রাপ্ত রোগীর সংখ্যা ৬৫২ জন এবং এরইমধ্যে ৩০৬ জনকে ছাড়পত্রও দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ৩১৯ জন, পটুয়াখালীতে ৫৮, ভোলায় ৪৩, পিরোজপুরে ৬৯, বরগুনায় ৬৫ ও ঝালকাঠিতে ৫৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে গোটা বিভাগে ১৪৪ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এদিকে সর্বশেষ বরিশাল জেলার মুলাদী উপজেলায় স্বপন মজুমদার (৪৫) নামে এক ব্যক্তির করোনা পজিটিভ আসে। তিনি শনিবার (২৯ মে) বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে সেই রিপোর্টে করোনা পজিটিভ আসে।

এছাড়া এর আগে মৃত্যু হওয়া করোনা পজিটিভ ১০ জনের মধ্যে পটুয়াখালী জেলার সদর উপজেলা, মির্জাগঞ্জ ও দুমকিতে ১ জন করে মোট তিনজন, বরগুনা জেলার আমতলী ও বেতাগীতে ১ জন করে মোট ২ জন, ঝালকাঠির নলছিটি ও কাঁঠালিয়াতে ১ জন করে মোট ২ জন, বরিশালের মুলাদীতে ১জন, পিরোজপুরের নাজিরপুরে ১ জন ও ভোলার লালমোহনে ১ জন রয়েছেন।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code