শিরোনাম
সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল দোয়ারাবাজারে কমিউনিটি সেফটি ফোকাল মেলা-২০২৬ অনুষ্ঠিত
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

লোহাগাড়ায় সম্পত্তির লোভে এক বৃদ্ধকে শিকলে বেঁধে নির্যাতন।

Coder Boss / ৬১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২০

Manual4 Ad Code

বান্দরবান প্রতিনিধিঃ

ভিটা-বাড়ি নিজেদের নামে লিখে নিতে শিকল দিয়ে হাত পা বেঁধে এক বৃদ্ধকে নৃশংসভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে তালাকপ্রাপ্ত স্ত্রী, মেয়ে ও মেয়ের জামাইয়ের বিরুদ্ধে।

এই নির্মম ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের তাঁতী পাড়া গ্রামে। নিজের মেয়ে ও জামাতার হাতে নির্যাতিত এই হতভাগ্য বৃদ্ধের নাম মো: নুরুন্নবী(৬৫)।

জানা গেছে, নুরুন্নবী এক সময় সৌদিআরব প্রবাসী ছিলেন। পারিবারিকভাবে বনিবনা না হওয়ায় স্ত্রী গুল ছেহের বেগমের সাথে ছাড়াছাড়ি হয়ে যায়।

তালাকপ্রাপ্ত স্ত্রী গুল ছেহের বেগম, মেয়ে নাছিমা ও তার স্বামী ফেরদৌস ওরফে খোকন এক সপ্তাহ ধরে নুরুন্নবীকে শিকল দিয়ে হাত, পা বেঁধে ঘরে আটকে রাখেন।

Manual4 Ad Code

এমনকি প্রকৃতির ডাকে সাড়া দেয়ার প্রয়োজন হলেও ঘর থেকে বের হতে দেয়নি। মা-মেয়ে, মেয়ের জামাই মিলে বাড়ি ভিটে তাদের নামে লিখে দিতে চাপ দেন। বৃদ্ধ রাজি না হলে বেধড়ক মারধর করেন। কিছুদিন পরপর এভাবে তাকে শিকল দিয়ে হাত পা বেঁধে মারধর করেন। স্থানীয়ভাবে বেশ কয়েকবার শালিস বিচার করলেও কিছুদিন পর নুরুনবীর ওপর আবার নির্যাতন চলতে থাকে।

স্হানীয়দের সাথে যোগাযোগ করা হলে তারা প্রতিবেধককে জানান, বৃদ্ধের বাড়ি ভিটে মেয়ের জামাই খোকন নিজেদের নামে লিখে দিতে চাপ দেন অসহায় নুরুনবীকে।

Manual5 Ad Code

নির্যাতিত বৃদ্ধ নুরুনবী সাংবাদিকদের জানান, আমার বাড়ি ভিটা তাদের নামে লিখে দেয়ার জন্য আমাকে ৩ থেকে ৪ মাস ধরে নির্যাতন করে আসছে । আমি বাঁচতে চাই। প্রশাসনের সহযোগিতা চাই।

স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দীন সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বৃদ্ধকে নির্যাতনের সত্যতা প্রমান হওয়ায় মঙ্গলবার রাতে স্থানীয়ভাবে শালিস হয়েছে।

Manual2 Ad Code

নুরুনবীকে নির্যাতনের কারণে মেয়ের জামাই খোকনসহ তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Manual1 Ad Code

যোগাযোগ করা হলে লোহাগাড়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, এখনো ভুক্তভোগীর কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code