শিরোনাম
রাজনৈতিক বিশ্লেষক, প্রভাবশালী কলামিস্ট, রাষ্ট্রচিন্তক- অথই নূরুল আমিন লেখালেখি করেছেন ​বানারীপাড়ার চাখার ইউনিয়নে কেমন চেয়ারম্যান চায় সাধারণ মানুষ? বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, চালক গ্রেপ্তার রাজধানীর তুরাগ থানায় দায়ের করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাশ্বত দত্তর বিরুদ্ধে অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ সু-সন্তান নির্মানে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ! দেশের জেলা-উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: প্রেক্ষিত ঝিনাইদহ জেলা ​বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের সন্ধ্যা নদীতে নোঙর করা ড্রেজার ও বলগেট জাহাজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পালিয়ে যাওয়া করোনা বোগীদের জন্য দুশ্চিন্তায় বিয়ানীবাজারবাসী :

Coder Boss / ৭৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২০

Manual7 Ad Code

অলিউর রহমান, বিয়ানিবাজারঃ

Manual8 Ad Code

বিয়ানীবাজার থেকে এ পর্যন্ত ৩জন করোনা পজিটিভ রোগী পালিয়ে গেছেন। তবে পালিয়ে যাওয়া দুই ব্যাংক কর্মকর্তা নিজ এলাকার হাসপাতালে আইসোলেশনে আছেন বলে জানা গেছে। করোনা শনাক্ত হওয়ার পর রোগীরা উধাও হওয়ার ঘটনায় উপজেলাবাসী দু:শ্চিন্তায় আছেন। এরআগে মাটিজুরার মালোপাড়া এলাকার করোনায় নিহত আবুল কাশেমও বাড়ি থেকে উধাও হয়েছিলেন।

Manual6 Ad Code

অপর আরেক করোনা রোগী কপু মিয়া (২১) কোথায় আছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায়। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক। সে বিয়ানীবাজার সরকারি কলেজের নতুন নির্মানাধীন ভবনে কাজ করতো এবং কলেজ রোড সংলগ্ন এলাকায় বসবাস করতো। তার বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগরে। ওই ভবনে আরো অনেক নির্মাণ শ্রমিক কাজ করেন।

Manual4 Ad Code

এদিকে উপজেলার বৈরাগীবাজারে অবস্থিত সোনালী ব্যাংকের ব্যবস্থাপক শফিকুল ইসলাম করোনা পজিটিভ হওয়ার পর তিনি শ্বশুড় বাড়ি বেড়াতে যান। সেখান থেকে অবশ্য জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে আছেন বলে নিশ্চিত হওয়া গেছে। একই ব্যাংকের অপর কর্মকর্তা জুয়েল রানাও উধাও হয়েছিলেন। পরে অবশ্য তিনি গ্রামের বাড়ি নারায়নগঞ্জের রুপগঞ্জের হাসপাতালে আইসোলেশনে যান।

Manual4 Ad Code

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবু ইসহাক আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুর থেকে করোনা রোগী কপু মিয়ার কোন খোঁজ পাচ্ছি না। তাঁর ব্যক্তিগত মুঠোফোন নম্বরও বন্ধ পাচ্ছি। এমনকি তাঁর সঙ্গীদেরও মুঠোফোন বন্ধ রয়েছে। কপু মিয়ার বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যাবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, আমরা পলাতক কপু মিয়ার নাম-ঠিকানাসহ বিষয়টি বিয়ানীবাজার থানাকে অবগত করেছি। এছাড়া রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করছি।

বিয়ানীবাজার সুজন’র সভাপতি এডভোকেট আমান উদ্দিন বলেন, করোনা শনাক্ত হওয়ার পর রোগীরা কে-কিভাবে এলাকা ছাড়ছে, তা নিয়ে শঙ্কা রয়েছে। তারা যদি গণপরিবহণ ব্যবহার করে অন্যত্র চলে যায়, তবে সমাজের জন্য আরো বিপদ ডেকে আনবে। তিনি করোনা রোগীদের নিরাপদে হাসপাতালের আইসোলেশনে থাকার অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code