শিরোনাম
মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় জিয়াউর রহমানের ৩৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ছাত্রদলের বৃক্ষ রোপন কর্মসূচি।

Coder Boss / ৭৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

Manual5 Ad Code

 

জাকির হোসেন (বরিশাল) বানারীপাড়া।।

Manual6 Ad Code

বানারীপাড়ায় উপজেলা ও পৌর ছাত্র দলের
উদ্যোগে জাতীয়তাবাদী দল বি এন পির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম মৃত্যবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ সূচনা করা হয়। কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবিন্দ ও বানারীপাড়া উজিরপুর বি এন পির একমাত্র কান্ডারী বি এন পির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বানারীপাড়া উপজেলা বি এন পির সভাপতি এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু’র নির্দেশনায় বরিশাল জেলা ছাত্রদলের নেতৃবিন্দের পরামর্শ অনুযায়ী বানারীপাড়া উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। আজ বৃহস্পতিবার বিকালে বানারীপাড়া উপজেলার নরোত্তমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে এ কর্মসূচির শুভ সূচনা করা হয়। এ সময় উপস্থিত ছিল ছাত্রদল নেতা পাভেল হাওলাদার, শাওন তালুকদার, ইলিয়াস মাহমুদ, রনি খান, শামীম আকন, রাকিব তালুকদার, এমরান খান, ফয়সাল আহম্মেদ, সাগর হাওলাদার, সঞ্জিব দাস, তৌহিদুল ইসলাম সিয়াম, আরিফ হোসেন, রিয়াজ বালী, আবু সাইয়েদ সরদার, আবির রাজু প্রমুখ। এ প্রসংগে ছাত্রদল নেতা পাভেল হাওলাদার জানায় কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে আমরা এ কর্মসূচি শুরু করেছি, আমাদের এ কর্মসূচি ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে অব্যহত থাকবে। কর্মসূচি শেষে আসর বাদ সংক্ষিপ্ত পরিসরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মহামারী করোনা ভাইরাস থেকে দেশবাসীসহ সবার মুক্তির জন্য দোয়া করা হয়। মরহুম জিয়াউর রহমানের আত্নার মাগফিরত কামনা ও বি এন পির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। উল্লেখ্য ১৯৮১ সালের ৩০ মে রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে তিনি শাহাদৎ বরন করেন। তখন তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code