শিরোনাম
শিশু রামিসা হত্যা: নৃশংস ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভ খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেন এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ বানারীপাড়ায় দায়সারা ‘ভূমি সপ্তাহ’: সাড়ে এগারো পর্যন্ত এসিল্যান্ড অনুপস্থিত, সেবাগ্রহীতাদের বদলে স্কুল শিক্ষার্থী দিয়ে অনুষ্ঠান পার! কারিনা কায়সারের মৃত্যু: মানবতার আয়নায় এক নির্মম বাস্তবতা কবিতা: বিশ্ব মুসলিম নির্যাতন কবে হবে নিরসন শিশুকে জোর করে মোটা-তাজা করার নামে অমানবিক নির্যাতনের অভিযোগে এক মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গৃহবধূ রিনা আক্তারের বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই মাত্র ১৯ বছর বয়সে একজন কিশোরীর বই-খাতা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সে বয়সেই ভালোবাসার টানে গড়েছিলেন সংসার রাকিব-তামিমা-নাসির ইস্যু: ১০ জুনের রায়ের অপেক্ষায় সবাই অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
বুধবার, ২০ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটের সাবেক মেয়র কামরান’র মৃত্যুতে কাজী মনিরুল ইসলাম মনু’র গভীর শোক প্রকাশ।

Coder Boss / ৭৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২০

Manual6 Ad Code

 

এস এম জীবন: সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান (৬৯) আর নেই। সোমবার (১৫ জুন) ভোর ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ঢাকায় কামরানের সাথে থাকা তার ছোট ভাই মাসুক উদ্দিনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর যুবলীগ নেতা মেহেদী কাবুল।

সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান এর মৃত্যুতে গভীর শােক প্রকাশ করেছেন ঢাকা-৫ এর গণমানুষের নেতা কাজী মনিরুল ইসলাম মনু। তিনি তার এক শোক বার্তায় সমবেদনা জানিয়ে বলেন, সিনিয়র চার রাজনীতিবিদের মৃত্যুর শোক না কাটতেই সিলেটের সাবেক সফল মেয়র কামরান ভাইয়ের মৃত্যু আমরা মেনে নিতে পারছিনা।

Manual6 Ad Code

কাজী মনু বলেন, অল্প সময়ের মধ্যে একের পর এক সিনিয়র রাজনীতিবিদ ও দলের অভিভাবকদের হারানো যে কতটা কষ্টের এবং দলের জন্য কতটা শোকাহত তা ভাষায় প্রকাশ করতেও কষ্ট হচ্ছে। আমি বিশ্বাস করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনজ বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা একাধিক বারের সফল প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল শোক ও করোনার আধার কেটে আলো পথে আসবোই ইনশাআল্লাহ।

Manual2 Ad Code

কামরানের ব্যক্তিগত সহকারি বদরুল ইসলাম জানান, প্লাজমা থেরাপি দেওয়ার পর স্যার (কামরান) অনেকটা ভালো বোধ করছিলেন। তার অবস্থারও উন্নতি হচ্ছিলো। তবে রোববার মধ্যরাত থেকে হঠাৎ তার অবস্থার অবনতি হয়। তিনি বুকে ব্যাথা অনুভব করছিলেন। এরপর ভোরের দিকে মারা যান।সোমবার (১৫ জুন) সকাল ৭টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে থেকে অ্যাম্বুলেন্স যোগে কামরানের মরদেহ নিয়ে সিলেটের পথে রওনা হয়েছেন তার পরিবারের সদস্যরা। নগরীর মানিকপীর টিলায় বাবা-মায়ের কবরের পাশে তার লাশ দাফন করা হবে।বদরুল ইসলাম জানান, এম্বুলেন্স করে বদরউদ্দিন আহমদ কামরানের লাশ প্রথমে ছড়ারপারস্থ বাসায় আনা হবে। সিলেট আনার পর তার জানাজার নামাজের সময় নির্ধারণ করা হবে।

Manual6 Ad Code

উল্লেখ্য: সিলেট সিটি করপোরেশনের টানা দুইবারের মেয়র কামরান গত ৫ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন। পরদিন তার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শরীর আরও খারাপ হলে ৭ জুন এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৮ জুন কামরানের শরীরে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিলো।

Manual2 Ad Code

তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সোমবার ভোরে মারা যান সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক এই সভাপতি।এরআগে গত ২৭ মে কামরানের স্ত্রী আসমা কামরানেরও করোনাভাইরাস ধরা পড়ে। তিনি অনেকটা সুস্থ রয়েছেন এবং বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে পরিবার জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code