শিরোনাম
এটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন, অষ্টগ্রামের সেই প্রধান শিক্ষককে শোকজ ৪টার ছুটি ২টায়, শিক্ষা অফিসারই জানেন না—তিন কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা তলব বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা একনেক সভায় ভূতুড়ে কান্ড, জামায়াত – শিবিরের জিন্নাহ কান্ড, আওয়ামী লীগের হাস‍্যকর লকডাউন শ্রীমঙ্গল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে খুদে বিজ্ঞানীদের চমক, ৫৮ স্টলে ভবিষ্যতের স্বপ্ন, মুগ্ধ দর্শনার্থীরা শ্রীমঙ্গলে ২৩ কেজির ওজনের অজগর উদ্ধার আমাসুফ সিলেট বিভাগীয় সভাপতির সঙ্গে হবিগঞ্জ জেলা জোনাল কমিটির সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় ৪ হারানো মোবাইল উদ্ধার,মালিকদের কাছে হস্তান্তর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান ভূঞার ইন্তেকাল কেন মহসিন তালুকদারকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান পাইকুরাটির একাংশের ভোটার? দুর্নীতিবিরোধী সচেতনতা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে: তাড়াইলে ইউএনও তানজিলা আখতার
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরায় পৌরসভা ও জেলার চারটি ইউনিয়ন রেড জোন হিসাবে চিহ্নত,

Coder Boss / ৮৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২০

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

শেখ আবু মুছা সাতক্ষীরা জেলা প্রতিনিধি;

সাতক্ষীরা পৌরসভা ও চারটি ইউনিয়নকে করোনায় রেড জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ইয়োলো জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে ১৪টি ইউনিয়নকে। জনসংখ্যার আনুপাতিক হারে ও করোনা আক্রান্তের সংখ্যার উপর ভিত্তি করে এ প্রতিবেদন করা হয়েছে বলে জানিয়েছে সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ। চিহ্নিত এসব এলাকাগুলোকে লকডাউন করার জন্য সুপারিশ করে স্বাস্থ্য অধিদপ্তরে পত্র পাঠানো হয়েছে। এছাড়া জেলার বাকী এলাকা গ্রীন জোনের আওতায় স্বাভাবিক থাকবে।

Manual6 Ad Code

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায়, সাতক্ষীরা পৌরসভায় ৮৬ হাজার জনসংখ্যার মধ্যে ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নে ২৭ হাজার ৮৬৬ জনসংখ্যার বিপরীতে আক্রান্ত তিনজন, দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নে ২৩ হাজার ৯৬০ জনসংখ্যায় আক্রান্ত তিনজন, তালা সদর ইউনিয়নে ৩৩ হাজার ২৭ জনের বিপরীতে তিনজন ও তালার জালালপুর ইউনিয়নে ২১ হাজার ৬৯৯ জনের মধ্যে দুইজন আক্রান্ত রয়েছে। এই এলাকাগুলোকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Manual7 Ad Code

এছাড়া আশাশুনি সদর, কলারোয়া উপজেলার জালালাবাদ, কেড়াগাছি, লাঙ্গলঝাড়া, সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা, কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা, কুশোলিয়া, দেবহাটা উপজেলার সদর, পারুলিয়া, তালা উপজেলার খলিশখালি, মাগুরা ও সরুলিয়া ইউনিয়নকে ইয়োলো জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে, ঢাকার বাইরে গড়ে ১০ হাজারে একজন বা এক লাখে দশ জন করোনা রোগী শনাক্ত হলে সেই এলাকাকে রেড জোন হিসাবে গণ্য করা হবে। এই নির্দেশনার আলোকে দেয়াড়া, সখিপুর, তালা সদর, জালালপুর ও সাতক্ষীরা পৌরসভাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে সাতক্ষীরা স্বাস্থ্যবিভাগ।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত জানান, স্বাস্থ্য অধিদপ্তরের চিঠির আলোকে জেলার সাতক্ষীরা পৌরসভা ও চারটি ইউনিয়নকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষনার জন্য সুপারিশ করে স্বাস্থ্য অধিদপ্তরে পত্র পাঠানো হয়েছে। এখনোদ পরবর্তী নির্দেশনা পাওয়া যায়নি। নির্দেশনা পেলেই এসব এলাকাগুলোকে লকাডাউন করা হবে। জেলায় গতকাল (বৃহস্পতিবার) দুপুর পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা রয়েছে ৮৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৭ জন।

Manual2 Ad Code

তিনি বলেন, রেড জোন হিসাবে চিহ্নিত এলাকা লকডাউন ঘোষনার পর সবকিছুই বন্ধ করে দেওয়া হবে। ইয়োলো জোন হিসেবে চিহ্নিত এলাকায় সীমিত আকারে চলাচল ও দোকানপাট খোলা থাকবে। রেড ও ইয়োলো জোনের বাইরে গ্রীন জোন এলাকায় সবকিছুই স্বাভাবিক থাকবে। তবে প্রতিটি স্থানে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও প্রত্যেকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code