শিরোনাম
জৈন্তাপুরে ব্যবসায়ীর ওপর হামলা, টাকা-মোবাইল-মোটরসাইকেল নেওয়ার অভিযোগ SSC দাখিল পরীক্ষায় গোল্ডেন A+ অর্জন মাহারা বিন বাছিত পাঁচগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে আলমগীর হোসেন প্রধান কে চান এলাকাবাসী স্রোতের মোহে এনসিপি এখনো দেশের সাধারণ জনগণ জানেন না, তারা যে সবাই কঠিন বিপ্লবী তৃণমূলের উন্নয়নে প্রবাসী যোশেফ যশো শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণায় উত্তাল জৈন্তাপুর, মাঠে নেতাকর্মীরা মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে পাসের হার ৭৪.৫১ শতাংশ শিক্ষার মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা, ২০২৭ সালের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দিয়ে কার্যক্রম শুরু লালমোহনে প্রবাসী মায়ের ২২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে পুলিশের  তদন্ত প্রতিবেদন দাখিল। এখন জায়গা দখলেরও চেষ্টার অভিযোগ মৌলভীবাজারে এসএসসি:সাফল্যের আড়ালে বড় ঘাটতি খঞ্জনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিধন সূত্রধরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরায় লার্নিং এন্ড আর্নিং ডেভলপমেন্ট প্রকল্পের অনলাইন প্রশিক্ষণ উদ্বোধন

Coder Boss / ৭০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

Manual1 Ad Code
শেখ আবুমুছা সাতক্ষীরা জেলাপ্রতিনিধি : সাতক্ষীরায় লার্নিং এন্ড আর্নিং ডেভলপমেন্ট প্রকল্পের ফ্রি অনলাইন প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দেশের তরুণ-তরুণীদের আউটসোর্সিংয়ে সক্ষমতা বৃদ্ধি করে মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে আইসিটি বিভাগের অধীনে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে অনলাইনে এই প্রশিক্ষণ উদ্বোধন করেন। সরকারের আইসিটি ডিভিশনের তত্ত্বাবধানে ও সাতক্ষীরা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার জুবায়ের হোসেন, পরামর্শক প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম খান ও মাহবুব হাসান। এ সময় জানানো হয়, সর্বনিম্ন এইচ.এস.সি বা সমমান পাশ যে কোন বয়সী আগ্রহী নারী/পুরুষ বাংলাদেশ সরকারের অর্থায়নে বিনামূল্যে এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। এ পর্যন্ত ৫০ দিনব্যাপী (২০০ ঘণ্টার) লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পে অংশগ্রহণ করার জন্য প্রায় এক হাজার যুবক ইতোমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। রেজিস্ট্রেশনকৃত প্রার্থী থেকে বাছাই করে যাদের ব্যক্তিগত কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ রয়েছে তাদেরকে প্রাধান্য দিয়ে ব্যাচ গঠন করা হয়েছে। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদেরকে আইসিটি ডিভিশন কর্তৃক সনদ প্রদান করা হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে অনলাইন মার্কেট প্লেসে আয় ও স্থানীয় প্রতিষ্ঠানে চাকুরী এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি হবে। এ জেলায় সর্বনিম্ন ১৬টি ব্যাচে ৩২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করতে পারবেন। যারা এই প্রশিক্ষণ গ্রহণ করতে ইচ্ছুক তারা এখনো রেজিস্ট্রেশন করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code