শিরোনাম
এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জগন্নাথপুরে গৃহবন্দীদের বেড়া অপসারণে প্রশাসনের আলটিমেটাম, এখনো কাটেনি আতঙ্ক ​বানারীপাড়ায় যুবদলের উদ্যোগে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বম্ভরপুরে Anti Child Marriage Campaign(এন্টি চাইল্ড ম্যারেজ ক্যাম্পেইন) – 2026 উদযাপন ছাতকে দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার-এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা দ্বিজেশ চন্দ্র দাশের পরলোকগমন কালাপুর ইউপিতে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’ অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে দুই অভিযানে ভারতীয় চোরাচালানকৃত পণ্য জব্দ, গ্রেপ্তার ৮
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যশোর-৬ কেশবপুর উপ-নিবার্চনে বিপুল ভোটে জয়লাভ করেছেন নৌকার প্রার্থী শাহীন চাকলাদার।

Coder Boss / ৭৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

Manual2 Ad Code

 

মোঃ রাকিবুল হাসান সুমন, যশোর জেলা প্রতিনিধি:

যশোর-৬ (কেশবপুর) আসনের উপ-নির্বাচন, এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাবিবুর রহমান। করোনা পরিস্থিতিতে বিএনপির নির্বাচন বর্জন করায় বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ তার নির্বাচনী তৎপরতা বন্ধ করে দিয়েছেন।

Manual4 Ad Code

এ আসনে ১৯৭১- ২০০১ ভোট হয়েছে ১০ বার। আওয়ামী লীগ নৌকা প্রতীকে ৬ বার, বিএনপির ধানের শীষ প্রতীক ১ বার, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক ০১ বার, স্বতন্ত্রঃ১ বার, জামাত দাড়িপাল্লা প্রতীক ০১ বার জয় লাভ করে। নৌকা প্রতীক ১৯৭৩, ১৯৯৬,২০০১,২০০৮,২০১৪,২০১৯ সালে জয় লাভ করে। টানা ষষ্ঠবার ও সপ্তম বারের মত নৌকা প্রতীক জয় লাভ করেন

এই আসনে মোট ভোটার ২ লাখ ৩ হাজার ১৮ জন, যার মধ্য নৌকার প্রার্থী জননেতা জনাব শাহীন চাকলাদার ১ লক্ষ ২৪ হাজার ২০০ চার ৪ ভোট পেয়ে জয় লাভ করেন, ধানের শীষ ২০১২ ভোট, লাঙ্গল ১৬৭৮ ভোট পেয়েছে এবং বাতিল হয়েছে১৩৭৪ ভোট। সর্বমোট১২৯০৬৭ ভোট গ্রহণ হয়েছে ৷

Manual3 Ad Code

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা জনাব শাহীন চাকলাদার ইতিমধ্যে কেশবপুরের মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তার জনপ্রিয়তার কাছে দলে কোন গ্রুপিং বা লবিং নেয়। ইতিপূর্বে কেশবপুরে কোন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে দেখা যায়নি।
কেশবপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা জনাব শাহীন চাকলাদারের নেতাকর্মী ও ভোটাদের জয় গান, পোষ্টার আর ফেস্টুন দেখা যায়। অপর দিকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব এর লাঙ্গলের তেমন কোন প্রচার দেখা মেলেনি। নেই তেমন কর্মী আর ভোটার। তাই ৭৯টি ভোট কেন্দ্রের সব কয়টিতে জয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা জনাব শাহীন চাকলাদার।

কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে যশোর-৬ আসনটি গঠিত। এ আসনে মোট ভোটার ২ লাখ ৩ হাজার ১৮ জন। এরমধ্যে এক লাখ দুই হাজার একশ ২২জন পুরুষ ভোটার আর নারী ভোটার হলো এক লাখ ৮শ’ ৯৬ জন। ৭৯টি ভোট কেন্দ্রের ৩শ’ ৭৪ ভোটকক্ষের ৭৯জন প্রিজাইডিং অফিসার, ৩৭৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৭৪৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

Manual2 Ad Code

এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গত ১১ জুলাই প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা কেশবপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা করে গেছেন।

Manual1 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান সাংবাদিকদের জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ৭৯টি ভোট কেন্দ্রে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ, আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। এছাড়া উপ-নির্বাচন উপলক্ষে সোমবার সকালে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্রিফ্রিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ব্রিফ্রিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সালাউদ্দিন শিকদার। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সোয়েব আহমেদ খান (মনিরামপুর সার্কেল), কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন প্রমুখ।

বিভিন্ন কেন্দ্রে সকালে সরেজমিনে গিয়ে ভোটার দের সাথে কথা বলে জানা যায় নৌকার প্রার্থী শাহীন চাকলাদারের জয় ঘোষণা যেন সময়ের অপেক্ষা। সকাল নয়টায় ভোটগ্রহণ শুরু হয়, চলেছে বিকাল পাঁচটা পর্যন্ত। কেশবপুর উপ- নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার এবং জাতীয় পার্টির হাবিবুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতি ভোটকেন্দ্রে শাহীন চাকলাদারের এজেন্টদের সক্রিয় দেখা যায়। তবে জাতীয় পার্টির কোনো এজেন্ট খুবএকটা দেখা মেলেনি।

সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের বেশ উপস্থিতি দেখা গেছে। এখন পর্যন্ত কোথাও গোলযোগের খবর পাওয়া যায়নি, আইনশৃংখলা বাহিনী তৎপর রয়েছে। বিকাল ৫ টার পর থেকে ভোট গননার কাজ শুরু হয়েছে সবকয়টি কেন্দ্রের ফলাফল গণনা শেষে দেখাযায় বিপুল ভোটে জয় লাভ করেন নৌকার প্রার্থী জননেতা জনাব শাহীন চাকলাদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code