শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

করোনার উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে তিন জনের মৃত্যু

Coder Boss / ৪৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০

Manual5 Ad Code

 

শেখ অা্বুমুছা সাতক্ষীরা জেলাপ্রতিনিধিঃ

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে তিন জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই জন মেডিকেল কলেজ হাসপাতালের অইসোলেশনে ও এক জন মেডিকেলে ভর্তির আগেই মারা গেছেন। বুধবার দিবাগত রাত থেকে ভোর ৬ টার মধ্যে তাদের মৃত্যু হয়।

Manual4 Ad Code

মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ওবায়দুরনগর গ্রামের মৃত আছিরউদ্দিন মোড়লের ছেলে আব্দুর রহিম (৭০), সদর উপজেলার ব্রক্ষরাজপুর গ্রামের মৃত নেতাই চন্দ্রের ছেলে সুভাষ চন্দ্র (৬৪) ও দেবহাটা উপজেলার কুলিয়া শ্রীরামপুর গ্রামের দাউদ আলীর ছেলে আলাউর কবির (৫০)।

Manual2 Ad Code

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, গত ১৮ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন আব্দুর রহিম। এরপর বুধবার ভোর ৪টার দিকে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে, গতকাল ২১ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন সুভাষ চন্দ্র। এরপর বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তিনিও মারা যান।

অপরদিকে, করোনার উপসর্গ নিয়ে ভোর ৬ টার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন আলাউর কবির। সেখানে ভর্তি হওয়ার আগেই তিনি মারা যান। ডাঃ রফিকুল ইসলাম আরো জানান, মারা যাওয়ার পর তাদের তিন জনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে তাা লাশ দাফন ও সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

Manual8 Ad Code

এনিয়ে, সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্তত ৪০ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ১৩ জন।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code