শিরোনাম
কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু ​বানারীপাড়ায় চাঁদা না দেওয়ায় ঘর নির্মাণে বাধা ও কুপিয়ে জখমের অভিযোগ: থানায় লিখিত অভিযোগ  যাঁর হাতে খোঁড়া হয়েছে অসংখ্য কবর, আজ সেই মানুষটিকেই শেষ বিদায় কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি! হাফিজ মাছুম আহমদ দুধরচকী আরকয় (RCOY) নিয়ে বিতর্ক: জুলাই আন্দোলন, পুনর্বাসনের অভিযোগ ও নিরপেক্ষ তদন্তের দাবি
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গোলাপগঞ্জ উলামা কাউন্সিল ইউ কে’র খাদ্য সামগ্রী বিতরণ

Coder Boss / ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

সাইফ রহমান,গোলাপগঞ্জঃ

বৃটেনে অবস্থানরত বৃহত্তর গোলাপগঞ্জ উপজেলার উলামায়ে কেরামদের নিয়ে গঠিত গোলাপগঞ্জ উলামা কাউন্সিল ইউকে’র পক্ষ থেকে উপজেলার উলামায়ে কেরামদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার বিকাল ৩টায় গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে গোলাপগঞ্জ উলামা কাউন্সিল ইউকে’র গোলাপগঞ্জ উপজেলা সমন্বয়ক ও এশয়াতুল উলুম বারোকুট মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন ফুলবাড়ী আজিরিয়া ফাজিল মাদ্রসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা শায়েখ আব্দুল হক লক্ষীপাশী।

প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মাননীয় মেয়র জনাব আমিনুল ইসলাম রাবেল।

Manual8 Ad Code

হাফিজ মাওলানা আব্দুস সালামের সঞ্চালনায় জন্মান্ধ হাফিজ মাওলানা খলিলুর রহমানের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণকালে বক্তব্য রাখেন জামেয়া বহরগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা এনামুল হক, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যাবসায়ী মাওলানা তাজুল ইসলাম হাসান, আল জামিয়াতুল ইসলামীয়া দাফুল উলুম দাঁড়িপাতনের মুহতামিম মাওলানা মুহাম্মদ ইকবাল হুসাইন, আঞ্জুমানে তালিমুল কুরআন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইমদাদুল হক নোমানী, রাণাপিং মাদ্রাসার সাবেক মুহতামিম মাওলানা আশরাফ আলী, শিক্ষাবিদ মাষ্টার নুরুল হক।

Manual3 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাওলানা বুরহান উদ্দিন, মুহাম্মদ আব্দুর রাজ্জাক, মাওলানা ফয়জুর রহমান ফয়েজ, মাওলানা আব্দুস সামাদ, ছাত্রনেতা এম জাবের আহমদ, রুহুল আমীন, সাইফুর রহমান সয়েফ, সালমান আহমদ, ওলিউর রহমান, মুহাম্মদ আব্দুল্লাহ, শাহিন আহমদ ফামান প্রমুখ।

Manual2 Ad Code

গোলাপগঞ্জ উলামা কাউন্সিল ইউকে’র পক্ষ থেকে এর আগেও বর্তমান করোনা পরিস্থিতিতে গত রমজান পূর্ববর্তী ও ঈদুল ফিতর পূর্ববর্তী সময়ে ২বারে উপজেলার উলামায়ে কেরামদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
নেতৃবৃন্দ বলেন, গোলাপগঞ্জ উলামা কাউন্সিল ইউকে বৃহত্তর গোলাপগঞ্জ উপজেলার সর্বস্তরের উলামায়ে কেরামদের কল্যাণে কাজ করে যাবে।

উলামায়ে কেরামদের সমন্বয় সাধন, ইসলামী শিক্ষার প্রসারে গোলাপগঞ্জ উলামা কাউন্সিল ইউকে অগ্রণী ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code