শিরোনাম
ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই”
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত

Coder Boss / ৭৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

Manual1 Ad Code

রশীদ আহমদ নিউইয়র্ক থেকে:

Manual7 Ad Code

দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে গত ১০ই আগস্ট সোমবার রাত নয়টায় জামাইকাস্থ সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার অফিসে উক্ত সভায় ক্লাবের সভাপতি ডাঃ ওয়াজেদ এ খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনোয়ারুল ইসলাম এর সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাবিব রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মো: আলমগীর সরকার, অর্থ বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার,সাংগঠনিক সম্পাদক রশীদ আহমদ, নির্বাহী সদস্য শেখ সিরাজুল ইসলাম, এবিএম সালাহউদ্দিন আহমেদ,শিবলী চৌধুরী কায়েস ও হাসানুজ্জামান সাকী।

Manual2 Ad Code

শারীরিক অসুস্থতার জন্য দফতর সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু এবং ব্যক্তিগত অসুবিধার জন্য নির্বাহী সদস্য মোহাম্মদ সোলায়মান সভায় অনুপস্থিত ছিলেন।

সভায় নতুন সদস্যদের আবেদন গ্রহণ,বকেয়া মাসিক চাঁদা পরিশোধ,সমসাময়িক বিষয় নিয়ে প্রতিমাসে একটি ভার্চুয়েল সভা ও কোভিড-১৯ এ যারা মারা গেছেন তাদের জন্য দুআ সহ বেশ কিছু বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়।

Manual4 Ad Code

কার্যনির্বাহী পরিষদের সবার মতামতের ভিত্তিতে নতুন সদস্যের আবেদন বাছাই এর জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। গঠনতন্ত্র মোতাবেক সেই কমিটির প্রধান হিসেবে সাংগঠনিক সম্পাদক রশীদ আহমদ দায়িত্ব পালন করবেন। অপর দু’জন সদস্য হচ্ছেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ ও বর্তমান কোষাধক্ষ মমিনুল ইসলাম মজুমদার।ভার্চুয়েল সভা পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয় সাবেক সাধারণ সম্পাদক শিবলী চৌধুরী কায়েস ও নির্বাহী সদস্য হাসানুজ্জামান সাকীকে।

Manual3 Ad Code

এছাড়াও সভায় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।এসময় তারা একে অপরের পরিবারের খোঁজখবর নেন।

পরবর্তী কার্যনির্বাহী কমিটির সভা নিউইয়র্কের ব্রঙ্কসে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।সভা শেষে কোভিড-১৯ এ যারা প্রাণ হারিয়েছেন,তাদের সকলের মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code