শিরোনাম
ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের হেক্সাস মৌলভীবাজার সফর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জৈন্তাপুরে বিলের ইজারা নিয়ে আ.লীগ-বিএনপি দুই নেতার বিরুদ্ধে থানায় ও ইউএনওর কাছে অভিযোগ চারণ কবি মুখলেছ উদ্দিনের হাতে ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি সম্মাননা-২০২৬’ পৌঁছাল, উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ ​ঢাকা-১৪ আসনের এমপি বেরিষ্টার মীর আহমাদ বিন কাসেম এর  পক্ষ থেকে ৯ নং ওয়ার্ডে উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন জগন্নাথপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা জগন্নাথপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সিলেট বিভাগের প্রথম দৃষ্টিনন্দন আর্চ সেতু ​ঢাকা উত্তর সিটি ১০ নং ওয়ার্ডে আগামী  দিনের উন্নয়ন ও সেবায় প্রতিশ্রুতিবদ্ধ  মো: বাবুল মিয়া রাজনীতির ভবিষ্যৎ বিলুপ্তির পথে, দেশে চলছে তৃমুখী লড়াই। দেশের উন্নয়ন যেন শুধুই স্বপ্ন আর গালগল্প
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নান্দ‌নিক বা‌নিয়াচং গ‌ড়তে বৃক্ষ‌রোপন কর্মসূচী উ‌দ্বোধন কর‌লেন জেলা প্রশাসক কামরুল হাসান

Coder Boss / ৩৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০

Manual7 Ad Code

দি‌লোয়ার হোসাইন, বা‌নিয়াচং  :

হবিগঞ্জ জেলার বানিয়াচং একটি হাওর অধ্যূষিত উপজেলা।
বর্ষাকাল আসলে এখনও পানিতে থৈ থৈ করে হাওরের বুক।
তবে কমে আসছে মাছের প্রাচুর্য। হারিয়ে গেছে পাল তোলা আর দাড়টানা নৌকার চলাচল।

Manual3 Ad Code

হারিয়ে গেছে কত নাম না জানা লতাগুল্ম আর জলজ উদ্ভিদ।
হাওর থেকে একদা উড়তে উড়তে অভিমানে চলে গেছে কত নাম না জানা পাখিরা। হয়তো আর কখনই ফিরে আসবেনা।
এক সময় ছিল একান্তই হাওরের নিজস্ব কিছু বৃক্ষরাজি।
এসব আর ফিরিয়ে আনা যাবেনা।
হাওর থেকে নাই হয়ে যাওয়া, আর হারিয়ে যাওয়া সব কিছুই হয়তো আর ফিরিয়ে আনা যাবেনা।
তবুও কিছু ফিরিয়ে আনার জন্য স্থানীয় উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন থেকে চেষ্টা করা হচ্ছে।
এরকমই এক চেষ্টা হচ্ছে হাওরপ্রান্তে হিজল আর সোনালু গাছের সৃজিত বাগান করার চেষ্টা।
হাওরের নিজস্ব বৃক্ষ হচ্ছে হিজল,কড়চ,কদম,বরুন,মেরা,উজারু,ছাতিম,
জারুল,ডুমুর সহ আরো কত নাম না জানা বৃক্ষ।
এই গাছগুলোতে বিভিন্ন ঋতুতে ফুটে থাকতো অজস্র ফুল।
সব প্রজাতির বৃক্ষ হয়তো আর ফিরিয়ে আনা যাবেনা। তবে কিছু গাছে আবারোও সেই সমস্ত ফুল ফুটবে।
বানিয়াচং উপজেলার হাওরের প্রবেশমুখেই একদিকে (হবিগঞ্জ-বানিয়াচং) শহীদ সায়ীদুল হাসান স্মরনী আর অন্যদিকে রয়েছে (বানিয়াচং-নবীগঞ্জ) এমএ রব বীর উত্তম সড়ক।
এই সড়ক দুটিতে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন হাওরের সৌন্দর্য অবলোকন করতে।
এই সড়ক দুটির দুই প্রান্তে হাওরের হারিয়ে যাওয়া বৃক্ষ রোপন করে বনায়নের মাধ্যমে আরও বেশি সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে হবিগঞ্জ জেলা প্রশাসন ও বানিয়াচং উপজেলা প্রশাসন থেকে ।
এরই অংশ হিসেবে সড়কগুলিতে জারুল,হিজল,কৃষ্ণচূড়া,কাঞ্চন ও সোনালু গাছ সহ ১০হাজার গাছের চারা রোপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উপলক্ষ্যে ২২আগস্ট শনিবার সকাল সাড়ে ১১টায় এমএ রব বীরউত্তম সড়কের মোহাম্মদপুর এলাকায় বৃক্ষরোপন কার্যক্রমের উদ্ধোধন করা হয়।
হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বৃক্ষরোপন কার্যক্রমের উদ্ধোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী,হবিগঞ্জ জেলা সড়ক ও জনপথ নির্বাহী প্রকৌশলী সজীব আহমেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি,ভাইস চেয়া্রম্যান ফারুক আমীন, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, এরশাদ আলী, সিনিয়র সাংবাদিক মখলিছ মিয়া, সাংবাদিক আল হাদী প্রমূখ।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বলেন,হাওরের যত্ন নিলে মাছে সমৃদ্ধ হবে। পাশাপশি হারিয়ে যাওয়া বৃক্ষরাজি ও লতাগুল্মের পরিচর্যা করলে হাওর আবার সমৃদ্ধ হয়ে উঠবে।
হাওরে বেড়াতে আসা পর্যটকগন আশা করছি মুগ্ধ হবেন।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code