শিরোনাম
তৃণমূলের উন্নয়নে প্রবাসী যোশেফ যশো শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণায় উত্তাল জৈন্তাপুর, মাঠে নেতাকর্মীরা মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে পাসের হার ৭৪.৫১ শতাংশ শিক্ষার মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা, ২০২৭ সালের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দিয়ে কার্যক্রম শুরু লালমোহনে প্রবাসী মায়ের ২২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে পুলিশের  তদন্ত প্রতিবেদন দাখিল। এখন জায়গা দখলেরও চেষ্টার অভিযোগ মৌলভীবাজারে এসএসসি:সাফল্যের আড়ালে বড় ঘাটতি খঞ্জনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিধন সূত্রধরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা জোনাল কমিটি গঠন- সভাপতি এ্যাডভোকেট শফিক মিয়া, সম্পাদক এইচ আর রুবেল, সাংগঠনিক ইসমাইল আখেরি চাহার শোম্বা তাৎপর্য ও শিক্ষা : হাফিজ মাছুম আহমদ দুধরচকী আজমনি স্কুলে মীমের সাফল্য কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) হাফিজ মাছুম আহমদ দুধরচকী
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চিকিৎসা সহায়তায় ওয়ান পাউন্ড হসপিটালের ৫০ লক্ষ টাকা অনুদান প্রদান

Coder Boss / ২৬৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

Manual3 Ad Code

রাজা মিয়া বিশেষ প্রতিনিধিঃ

Manual3 Ad Code

ব্রিটিশ রেজিস্টার্ড চ্যারিটি সংস্থা দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের পক্ষ থেকে অর্ধ লক্ষ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। বিরল রোগ এপ্লাস্টিক এনিমিয়ায় আক্রান্ত বিশ্বনাথের অলংকারী ইউনিয়নের লালটেক গ্রামের এক অসহায় যুবক তৌহিদের চিকিৎসা ফান্ডে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।

Manual1 Ad Code

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংস্থার বিশ্বনাথ পৌর শহরস্থ অস্থায়ী কার্যালয়ে ওয়ান পাউন্ড হসপিটালের মেডিক্যাল সার্ভিসেস ডিরেক্টর, বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মাহবুব আলী জহিরের সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা চিফ কো-অর্ডিনেটর সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুলের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা, ঢাকাস্থ জাতীয় চক্ষুবিজ্ঞান হসপিটালের সহকারী অধ্যাপক, ডা: মোঃ জহিরুল ইসলাম অচিনপুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বিশ্বনাথ শাখার ম্যানেজার মতিউর রহমান, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজম আলী, কামালবাজার ফাযিল মাদরাসার সিনিয়র সহকারী শিক্ষক মো. আব্দুল মজিদ মিয়া, সমাজসেবী ও শিক্ষানুরাগী মো. আনোয়ার হোসেন, মাওলানা আলাউদ্দিন পাশা।

এসময় বক্তারা বলেন, গরিবদের মধ্যে বিনামুল্যে চিকিৎসাসেবা প্রদান করার লক্ষ্যে বিশ্বনাথ শহরে দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল নামে বিশ্বমানের একটি হসপিটাল প্রতিষ্ঠা করা মুল্য উদ্দেশ্য থাকলেও সংস্থার তরফ থেকে এই বৈশ্বিক দুর্যোগে গরিব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের বুথ স্থাপন, অক্সিজেন সিলিন্ডারসহ চিকিৎসা সামগ্রী ও ফার্নিচার প্রদান করার পর গরিবদের করোনা পরীক্ষার ব্যয়ভার বহন কার্যক্রম চলছে। এ কার্যক্রমের আওতায় পাঁচশত মানুষ সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা করানোর সুযোগ পাবেন। তারা আরও বলেন, তৌহিদের চিকিৎসাব্যয় নির্বাহের জন্য প্রায় অর্ধকোটি টাকা প্রয়োজন। এ অর্থ সংগ্রহের জন্য এলাকাবাসী ও প্রবাসী সমাজসেবীরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

Manual8 Ad Code

সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় লক্ষমাত্রার প্রায় কাছাকাছি পৌছা সম্ভব হয়েছে। আমরা সকল বিত্তবানদেরকে এই নেক কাজে শরিক হয়ে লক্ষমাত্রা পূরণে অবদান রাখার আহবান জানাই।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code