শিরোনাম
মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যুক্তরাজ্য প্রবাসী ও সিলেটের ব্যবসায়ী ফখরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী 

Coder Boss / ৭৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

Manual6 Ad Code

এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফখরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে আমরা একজন বিশিষ্ট উদ্যোক্তাকে হারালাম। তিনি অনেক বাংলাদেশির কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। সম্প্রতি তিনি সিলেটে রাতারগুল অর্গানিক এগ্রো টেকনোলজি পার্ক স্থাপন করেন। যুক্তরাজ্য, মরক্কোসহ পৃথিবীর বিভিন্ন দেশে তাঁর কারখানা রয়েছে। তিনি সিলেটে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠারও উদ্যোগ নিয়েছিলেন।

Manual4 Ad Code

ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Manual5 Ad Code

ফখরুল ইসলাম চৌধুরী আজ সকালে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন কিডনি সমস্যায় ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

Manual8 Ad Code

উল্লেখ্য, ফখরুল ইসলাম চৌধুরী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বেটাপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। শিক্ষাজীবন শেষে স্রষ্টা প্রদত্ত মেধা ও প্রতিভায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেও ভুলে যাননি দেশের মাটি ও মানুষের কথা। যুক্তরাজ্য ও মরক্কোসহ বিশ্বের বিভিন্ন দেশে কারখান-ব্যবসা প্রতিষ্ঠান করার পাশাপাশি নিজ এলাকা হবিগঞ্জে গড়ে তুলেন বিশাল গার্মেন্টস। যেখানে কর্মরত আছেন কয়েক হাজার নারী-পুরুষ।

সম্প্রতি ফখরুল ইসলাম চৌধুরী সিলেটে সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেব বাজার এলাকার পাঠানগাঁওয়ে স্থাপন করেন ‘রাতারগুল অর্গানিক এগ্রো টেকনোলজি পার্ক এন্ড রিসোর্ট’ নামের একটি ফার্ম। গত ২০ আগস্ট এর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। যেটিতে পর্যায়ক্রমে কর্মসংস্থান হবে হাজারও মানুষের।

এছাড়া সিলেটে বেসরকারিভাবে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠারও উদ্যোগ নিয়েছিলেন ফখরুল ইসলাম।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code